editor
প্রকাশিত: 4:58 PM, October 25, 2025
জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই রাজনৈতিক সৌন্দর্য। কেউ বিএনপির প্রতিপক্ষ নয়। এইদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পার্লামেন্টারী গনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলে দুই নাম্বার, তিন নাম্বার প্রার্থী না থাকায় তাদের একক প্রার্থী আছে তবে বিএনপিতে শুধু দক্ষিণ সুরমা উপজেলায় ৯ জন প্রার্থী। এরকম সারাদেশেই অসংখ্য প্রার্থীর মধ্যে থেকে অনেক সংস্থাসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট এবং দলের মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্যদের রিপোর্টের মাধ্যমে প্রত্যেক আসনে একজন প্রার্থীকে মনোনয়ন দিবে এবং দলীয় সিদ্ধান্ত যেটা হবে এটা আমার সিদ্ধান্ত। বিএনপির বাহিরে আমার কোন স্থান নেই। চিরজীবনব্যাপী বিএনপি করেছি এবং আজীবন বিএনপি করব।
শনিবার (২৫ অক্টোবর) সিলেট দক্ষিণ সুরমা তেলিবাজার সংলগ্ন খাজা মহলে ডিপ টিউবওয়েল বিতরণ কার্যক্রম বিষয়ে সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক।
মালিক বলেন, তিনি মূলত ধানের শীষের জন্য কাজ করছেন পরবর্তীতে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সকলে কাজ করবেন। তিনি গতকালই চারটি প্রোগ্রাম করেছেন এবং সবখানেই ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন। তিনি বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা হওয়ায় তার কারও বিরোধিতা করার সুযোগ নেই এবং যারা ধানের শীষের কাজ করবে তাদের প্রতি আমার রেসপেক্ট থাকবে।
তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও হত দারিদ্র্য পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য ৩০টি ডিপ টিউবওয়েল ব্যক্তিগত উদ্যােগে দেয়া হচ্ছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হাজী মোহাম্মদ শাহ-আলম, তেতলি ইউনিয়ন বিএনপির সভাপতি —, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, তেতলি ইউনিয়ন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খুসরাজ্জামান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাপরান আহমেদ প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন