editor
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪
বাংলাদেশের অংশগ্রহণে চীনে ‘তারুণ্যের শক্তিতে অবদান রাখুন এবং একসাথে একটি উন্নত বিশ্ব গড়ে তুলুন’ এই থিম নিয়ে ‘২০২৪ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইয়ুথ লিডারস ডায়ালগ উইথ চিয়াংশি’ প্রোগ্রামটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দিনব্যাপী সংলাপটি চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের মহাপরিচালক ফান ইয়ংয়ের সভাপতিত্বে চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে অনুষ্ঠিত হয়।
দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সহযোগিতায় সংলাপটি চিয়াংশি পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস, চিয়াংশি যুব ফেডারেশন এবং চিয়াংশি চায়না ভোকেশনাল এডুকেশন সোসাইটি যৌথভাবে আয়োজন করে।

চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের ভাইস প্রেসিডেন্ট শেন শিন, চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি কে এবং ইরান-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস চেয়ারম্যান মেহদি নাদি সহ অন্য অথিতিরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি কে সংলাপে অংশগ্রহণকারী চীনা ও বিদেশি তরুণ অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং চিয়াংশি প্রদেশের পরিচয় সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তিনি বলেন, ইভেন্টটি তরুণ প্রতিনিধিদের সাংস্কৃতিক দূত, চিয়াংশি এবং বিশ্বের বিভিন্ন দেশের বোন শহরগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের প্রচারের জন্য ভবিষ্যতের বহুমুখী সহযোগিতার প্রবর্তক হিসেবে গড়ে তোলার সুযোগ হিসেবে কাজ করবে বলে আশা করছি।

বাংলাদেশ, ইরান, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, রাশিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা, মাদাগাস্কারসহ ২২টি দেশের ২০০ জনের বেশি যুব প্রতিনিধিরা এ সংলাপে অংশগ্রহণ করেন।
1 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬