editor
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ‘তাউলু কোচ’ হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন সিলেটের মোঃ আনোয়ার হোসেন। গত ২৩ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তিয়ানজিং অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে এই বিশ্ব আসর অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে ১০ম বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপের আয়োজক কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝাং ইউপিং-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে অংশগ্রহণ সনদ গ্রহণ করেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের সেরা উশুকাদের উপস্থিতিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের তাউলু ইভেন্টের কোচ হিসেবে গুরুদায়িত্ব পালন করেন মো: আনোয়ার হোসেন। তার দক্ষ নির্দেশনায় বাংলাদেশের তরুণ উশুকা দল আন্তর্জাতিক এই আসরে দেশের নাম উজ্জ্বল করেছে। অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী চলা এই আসরটি ছিল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জুনিয়র উশু প্রতিযোগিতা।
সমাপনী দিনে আন্তর্জাতিক উশু ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের হাত থেকে সনদ গ্রহণ করেন তিনি। তার এই অর্জন বাংলাদেশের উশু অঙ্গনে বিশেষ করে সিলেটের ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।
এই প্রাপ্তি সম্পর্কে মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্বের সেরা উশু কোচদের সাথে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্বের। এই অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ উশুকাদের আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ করে গড়ে তুলতে সাহায্য করবে। তিনি উক্ত দলের কোচ হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশ উশু ফেডারেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত টিমের দল নেতা ও সান্দা কোচ হিসেবে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু ও তাউলু দল নেতা হাবিবুর রহমান রুবেল সহ পাঁচজন খেলোয়ার চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।
7 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
6 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬