editor
প্রকাশিত: 5:53 PM, September 8, 2026
চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সদস্য, আন্তর্জাতিক উশু কোচ ও জাতীয় জাজ মো. আনোয়ার হোসেন।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চীনের ঝেংঝৌ শহরে অনুষ্ঠিত হবে ‘তাওলু উশু ক্রীড়াবিদ ও কোচদের’ শীর্ষক এই উচ্চতর প্রশিক্ষণ কোর্স। এতে বাংলাদেশ থেকে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ মোট ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। প্রশিক্ষণে অংশ নিতে আগামী ৮ সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন সিলেটের এই উশু কোচ।
মো. আনোয়ার হোসেন সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি উশু প্রশিক্ষণের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোচ ও জাজ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে চীনের ম্যাকাও শহরে ইন্টারন্যাশনাল উশু ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক উশু প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে সনদ অর্জন করেন তিনি। এছাড়া চলতি বছর ২০২৬ সালে চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের তাওলু কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ওই আসরে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি বিশেষ স্বীকৃতি সনদও অর্জন করেন।
চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ প্রসঙ্গে মো. আনোয়ার হোসেন বলেন, আবারও ৫০ দিনের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই প্রশিক্ষণের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে দেওয়ায় বাংলাদেশ সরকার, চীন সরকারসহ বাংলাদেশ উশু ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক মানের উশু খেলোয়াড় তৈরিতে বিশেষভাবে সহায়ক হবে। সকলের কাছে আমার জন্য দোয়া কামনা করছি।
সংশ্লিষ্টরা আশা করছেন, চীনে উচ্চতর এই প্রশিক্ষণ শেষে অর্জিত আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি ও অভিজ্ঞতা দেশে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের উশু খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে।
1 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
4 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 3 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
1 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
6 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
2 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
3 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা