editor
প্রকাশিত: 4:53 PM, November 1, 2026
সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সদস্য ও আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেন।
চীনের মার্শাল আর্টের তীর্থভূমি হিসেবে খ্যাত বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠান দুটি হলো শাওলিন ইপো উশু স্কুল, ইয়ানলু কুংফু স্কুল অব শাওলিন।
চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং হেনান ইউনিভার্সিটির আয়োজনে বাংলাদেশের জন্য তাওলু উশু ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের এই বিশেষ প্রশিক্ষণ কোর্সটি ১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা ৫০ দিন চীনের হেনান প্রদেশের ঝেংঝু শহরে অনুষ্ঠিত হয়।
টানা ৫০ দিনের কঠোর অনুশীলন ও সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তাকে চায়না এইড এর অধীনে সমাপনী সনদপত্র ও হেলান ইউনিভার্সিটি থেকে সনদপত্র এবং শাওলিন থেকে স্নাতক সনদপত্র প্রদান করা হয়।
দেশে ফিরে তিনি জানান, শাওলিনের এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা তিনি সিলেটের তরুণ উশু শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে দেবেন। সিলেটকে বাংলাদেশের উশুর রাজধানী হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে
সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা
দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা
দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল। তবে এই কাউন্সিলকে ঘিরে তীব্র ক্ষোভ, অসন্তোষ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জমজমাট আলোচনা শুরু হয়েছে। ওয়ার্ডটির