editor

প্রকাশিত: 9:47 PM, July 25, 2025

চুনারুঘাটে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

চুনারুঘাটে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

চুনারুঘাট প্রতিনিধি 

হবিগঞ্জের চুনারুঘাটে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে মেলার গেইটে ফিতা কেটে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে এ বছর এই কর্মসূচি দেশব্যাপী পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে চুনারুঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ দর্শনার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে দু’টি বৃক্ষ রোপণ করা হয় নিম ও লটকন গাছ। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, সহকারী বন সংরক্ষক হবিগঞ্জ সিলেট বন বিভাগ মো: তারেক রহমান, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: মাসুদুর রহমান, রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা এস এম এরশাদ, রশিদপুর বিট ফরেস্টার মোঃ রিজভী বিশ্বাস, বিট সহযোগী ছনবাড়ী বিট ফরেস্টার আব্দুল্লাহ আল-আমীন, ফরেস্টার বিট সহযোগী কালেঙ্গা বিট মোঃ রায়হান ইসলাম স্মরণ ও অন্যান্য স্টাফবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠিত বৃক্ষ মেলায় ৫টি স্টল অংশগ্রহণ করে- স্টলগুলো হল- সিলেট বন বিভাগ, রুজিনা নার্সারী, আল্লাহ নার্সারী, আদর্শ নার্সারী ও শারমিন নার্সারী। এ মেলায় ফল, ফুল ও কাঠ জাতীয় হাজারেরও অধিক গাছ উঠে। স্টলগুলো ঘুরে দেখা যায়; সেখানে রয়েছে দেশীয় বিভিন্ন ফলজ ও বাহারি ফুল গাছের সমাহার। আরও রয়েছে ঔষধি ও কাঠ জাতীয় বৃক্ষ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন- জলবায়ু পরিবর্তন ঠেকাতে আমাদের বিপুল পরিমানের গাছ লাগাতে হবে। সেই সাথে পরিবেশের জন্য হুমকি সৃষ্টিকারী ইউক্যালিপ্টাস এবং আকাশমণি গাছ নিধন করার উদ্যোগ নিতে হবে। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম বলেন- ইউকিলিপটাস ও আকাশমণি গাছ সরকার ইতিমধ্যে নিষেধ করে দিয়েছে বিশ্বের উন্নত দেশগুলোতে ও এটা নিষিদ্ধ। অতিরিক্ত পানি শোষণ এবং গাছের ডালা পালা থেকে নিঃসৃত ক্ষতিকর এসিড মাটির গুনাগন নষ্ট করে দেয় যা পরিবেশের অনান্য বৃক্ষের বেড়ে উঠা’র অনুপযোগী। দ্রুত এই গাছ বনায়ন বন্ধ করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচী সারাবছর অব্যাবহত থাকবে এবং বৃক্ষমেলা ৩ দিন চলমান থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন