editor

প্রকাশিত: 7:30 AM, September 22, 2020

কুলাউড়া বিদ্যুত সরবরাহ কেন্দ্রের ফের লক্ষাধিক টাকার মালামাল চুরি!

কুলাউড়া বিদ্যুত সরবরাহ কেন্দ্রের ফের লক্ষাধিক টাকার মালামাল চুরি!

শরীফ আহমদ 

কুলাউড়া জেলার  বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের সংরক্ষিত এলাকা থেকে আবারো রাতের আধারে ট্রান্সফরমার খুলে লক্ষাধিক টাকার তামার তার চুরির ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। বিদ্যুত বিভাগের পক্ষ থেকে ৫জনকে আসামী করে রোববার রাতে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংরক্ষিত এলাকায় প্রহরী, নিয়ন্ত্রণ কক্ষে কন্ট্রোল ম্যান (এসবিএ) ও সিসি ক্যামেরা থাকা সত্ত্বে বার বার চুরির ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে। মামলার এজাহার ও পিডিবি সূত্রে জানা যায়, কুলাউড়া বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের সংরক্ষিত এলাকার দেয়ালের (সীমানা প্রাচীর) নিচের মাটি খুঁড়ে গত শুক্রবার রাতে ১০০ কেভিএ’র একটি ট্রান্সফরমার খুলে এর ভিতর থাকা তামার তার চুরি করে নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা। ওই রাতে নিয়ন্ত্রণ কক্ষে কন্ট্রোল ম্যানের (এসবিএ) দায়িত্বে ছিলেন শহিদুল আনোয়ার ও ওই এলাকার প্রহরীর দায়িত্বে ছিলেন মো. রাসেল মিয়া। এছাড়াও বিদ্যুত অফিসের ওই এলাকা সিসি টিভি ক্যামেরার আওতাভূক্ত। ২০১৯ সালের শেষের দিকে ওই এলাকা থেকে এক মাসের ভিতর পাঁচবার চুরি সংঘটিত হয়। এতে কয়েক লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তারসহ মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি যায়। এ ঘটনায়ও কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশ চুরিতে জড়িত থাকায় বিদ্যুত অফিসের স্টোর কিপার ও নিরাপত্তা প্রহরীকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। কুলাউড়া বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষসহ পুরো এলাকা সংরক্ষিত থাকা সত্বেও ঘন ঘন চুরির ঘটনা এবং এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। নাম প্রকাশ না করার শর্তে কুলাউড়া পিডিবির এক কর্মকর্তা বলেন, এসব চুরির ঘটনায় পিডিবির কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে একটি চক্র বিদ্যুত অফিসের সংরক্ষিত এলাকা থেকে একাধিকবার চুরির ঘটনা ঘটিয়েছে। এই এলাকাটি অতি গুরুত্বপূর্ণ। কোটি কোটি টাকার মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ রয়েছে এই এলাকায়। এই এলাকার সার্বিক নিরাপত্তায় কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। কিছু কর্মকর্তা ও কর্মচারীর অপকর্ম ঢাকতে নিরাপত্তা ব্যবস্থাকে কঠের পুতুল বানিয়ে রাখা হয়েছে। ওই রাতে প্রহরীর দায়িত্বে থাকা মো. রাসেল মিয়ার মোবাইলে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রান্সফরমারটি যেখানে ছিলো ওই জায়গাটি ঝোপঝাড় ছিলো এবং বাতি না থাকায় অন্ধকারে কিছু দেখা যায়না। ট্রান্সফরমারটি অকেজো ছিলো। দীর্ঘদিন থেকে ওই স্থানে বাতি স্থাপন ও ঝোপঝাড় পরিস্কারের জন্য দাবি জানিয়েছি কিন্তু কেউ বিষয়টি গুরুত্ব দেন নি। এখন চুরির পর সবাই ঝোপঝাড় পরিস্কার করছেন।’ ওই রাতে নিয়ন্ত্রণ কক্ষে কন্ট্রোল ম্যানের দায়িত্বে থাকা শহিদুল আনোয়ার এ বিষয়ে মোবাইলে বলেন, ‘আমি ওই সময় নিয়ন্ত্রণ কক্ষের ভিতর দায়িত্ব পালন করছিলাম। বাহিরে কি ঘটছে এটা আমার জানার বিষয় না। যে জায়গাটিতে ট্রান্সফরমার ছিলো সেটা নিয়ন্ত্রণ কক্ষ থেকে একশ গজ দূরে ও জায়গাটি জঙ্গল এবং কোন বৈদ্যুতিক বাতি ছিলোনা তাই অন্ধকার। চুরি পর জায়গাটি পরিষ্কার করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘এর আগে বিদ্যুত অফিস থেকে এক মাসে ৫ বার চুরির ঘটনা ঘটেছিলো।’ কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম বলেন, ‘কুলাউড়া বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের এলাকাটি সংরক্ষিত। এখানে তাঁদের নিজস্ব প্রহরী ও সিসি টিভি ক্যামেরাসহ নিরপত্তা ব্যবস্থা থাকা স্বত্ত্বেও বার বার চুরির ঘটনা ঘটছে। কুলাউড়া বিদ্যুত বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা তাদেঁর দায়হীনতা এবং অপকর্ম ঢাকতে এসব চুরির ঘটনা ঘটিয়ে নাটক করছে।’ কুলাউড়া থানার এস আই ও ওই চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা সনক কান্তি দাশ বলেন, ‘এ ঘটনায় কুলাউড়া বিদ্যুত বিভাগের সহকারী প্রকৌশলী ৫জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘এর আগেও বিদ্যুত অফিসে তার ও মূল্যবান বৈদুতিক যন্ত্রাংশ চুরির ঘটনায় পিডিবির কর্মচারী দুজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়।’ বিষয়টি জানতে কুলাউড়া বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিনকে তাঁর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে