editor

প্রকাশিত: 5:40 PM, November 15, 2026

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে লায়ন্স পরিবারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। অথচ আর্থিক অসচ্ছলতা ও নানা সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। মানবতার সেবায় হাসপাতালটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে চিকিৎসাসেবা দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি হাসপাতালের উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি আরোও বলেন, মানবসেবার মহান ব্রত নিয়ে লায়ন্স পরিবার দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চক্ষু চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে হাসপাতালটিকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

রবিবার (১৫ নভেম্বর) নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট সংলগ্ন সিলেট লায়ন্স ফাউন্ডেশনের প্রকল্প ‘লায়ন্স চক্ষু হাসপাতাল’-এর বহিঃবিভাগের চক্ষু চিকিৎসাসেবার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহেরের সভাপতিত্বে ও লায়ন কাজী আব্দুল মুকিত সুমন এবং লায়ন আমিন উদ্দিনের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি১ বাংলাদেশের জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, প্রাক্তন জেলা গভর্নর লায়ন হেলেন আক্তার নাসরিন, কনভেনশন চেয়ারপারসন হারুন উর রশিদ দীপু, হাসপাতালের উপদেষ্টা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোস্তফা শাজাহান বাহার, সাবেক চেয়ারম্যান লায়ন খায়রুন নেছা শেলি, সাবেক চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন চন্দন শাহা, লায়ন সামুন মাহমুদ, লায়ন হুমায়ুন কবির, লায়ন গৌতম বণিক, লায়ন এডভোকেট গনঘেষ দাস, ব্যবসায়ী ফজলুর রহমান, পাবলিক রিলেশন চেয়ারপারসন লায়ন আশফাক আহম্মেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই বহিঃবিভাগ চালুর মাধ্যমে সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক চক্ষু রোগী সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে