editor
প্রকাশিত: 8:31 PM, August 16, 2024
মাত্র দুই মাসের ব্যবধানে আবারও ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করতে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্বজুড়ে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবটটি। চ্যাটজিপিটির কার্যক্রম বন্ধের বিষয়টি স্বীকার করে ওপেনএআই জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ২৩ মিনিট পর্যন্ত চ্যাটজিপিটির এপিআই কোনো অনুরোধ অনুযায়ী কাজ করেনি। ফলে চ্যাটজিপিটির অন্য কার্যক্রমেও প্রভাব পড়েছে।
চ্যাটজিপিটি ব্যবহার করতে না পেরে খুদে ব্লগ লেখার সাইট এক্সসহ (সাবেক টুইটার) বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছে না বলে পোস্টও করেন অনেক ব্যবহারকারী। ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করার ওয়েবসাইট ডাউনডিটেক্টরও জানিয়েছে, গতকাল চ্যাটজিপিটিতে প্রবেশ করতে সমস্যা হয়েছিল। এ সময় ৪৭০টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৮০ শতাংশই ছিল চ্যাটজিপিটিবিষয়ক।
গত জুন মাসে হঠাৎ করে বিশ্বজুড়ে কারিগরি ত্রুটির কবলে পড়েছিল চ্যাটজিপিটি। সে সময় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারীরা প্রায় এক ঘণ্টা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেননি। গতকাল চ্যাটজিপিটি বন্ধ থাকার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি ওপেনএআই। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চ্যাটজিপিটি বন্ধের কারণ অনুসন্ধানে বর্তমানে তদন্ত চলছে।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও