editor
প্রকাশিত: 11:36 AM, October 24, 2021
জাতীয় ডেস্ক ::
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতুতে ছবি তুলতে গিয়ে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অলি মিয়া নামে এক তরুণ নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেলে ঘোড়াশাল নতুন রেলসেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ অলি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে।
অলির বন্ধু শাহজাহান জানান, নরসিংদীর মাধবদীতে চাচা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসে শনিবার বিকেলে সাড়ে ৪টায় তারা ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় অলিসহ ঘুরতে যান। একপর্যায়ে ছবি তোলার জন্য তারা রেলসেতুর মাঝখানে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস সেতুতে চলে আসার পর দৌঁড়ে সেতুর একপাশে চলে যান শাহজাহান। কিন্তু অলি চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যায় পড়ে যান অলি। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাদিউর ইসলাম শুভ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার পর টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্ষন্ত উদ্ধার কাজ চালায় কিন্তু নিখোঁজ অলি মিয়াকে পায়নি।
তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার সন্ধ্যার পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। রোববার সকালে আবারও উদ্ধার অভিযান শুরুর কথা রয়েছে।
নরসিংদীর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী জানান, খবর পেয়ে তারাও উদ্ধার অভিযানে অংশ নেন। কিন্তু নিখোঁজ অলিকে পাওয়া যায়নি।
ডিএসএস / ২৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন