editor
প্রকাশিত: 6:32 PM, November 1, 2020
ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, লুৎফুর রহমান সরকুম ছিলেন ছাতকের একজন আলোকিত মানুষ। এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্লোভ এ মানুষের ব্যাপক অবদান রয়েছে। তিনি ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তার অভাবে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।
রোববার (১ নভেম্বর) সকালে ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মরহুম লুৎফুর রহমান সরকুমের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক কোটি টাকা ব্যয়ে সরকুম ভবনের তৃতীয় তলার উদ্বোধন করেন।
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়েস্তের সভাপতিত্বে ও শিক্ষক গোলাম নবীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির। সভায় স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান।
আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদত মো. লাহিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল লেইছ কাহার প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাজী সুন্দর আলী, শামস উদ্দিন কাচা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, আব্দুল খালিক, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর দত্ত, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল করিম, আব্দুস সামাদ, মাফিজ আলী মাস্টার, মখলিছুর রহমান, মাওলানা আকতার হোসেন, আফজাল হোসেন, ফারুক আহমদ সরকুম, অতুল দাস, পরেশ চন্দ্র দাস, শামীম আহমদ, শাহিনুর রাজা চৌধুরী, গৌছ উদ্দিন, মাফিজ আলী, রুহুল আমিন, এনামুল হক, আবু হানিফা সায়মনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন