editor

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৬

ছাতকে জমি সংক্রান্ত বিরোধে আহত তেরা মিয়ার জখমী সনদ জালিয়াতির অভিযোগ

আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড গঠন

ছাতকে জমি সংক্রান্ত বিরোধে আহত তেরা মিয়ার জখমী সনদ জালিয়াতির অভিযোগ

3

সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত তেরা মিয়া (৪৫) নামের এক ব্যক্তির জখমী সনদ (মেডিকেল সার্টিফিকেট) নিয়ে চরম বিভ্রান্তি ও ত্রুটিপূর্ণ তথ্য প্রদানের অভিযোগ উঠেছে। ভিকটিমের আবেদনের প্রেক্ষিতে এবং আদালতের নির্দেশে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত বিশেষ মেডিকেল বোর্ডের পুনঃপরীক্ষায় পূর্বের সনদে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে।

মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ ছাতক থানার টেটিয়ারচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তেরা মিয়া, পিতা মৃত ময়না মিয়া। ঘটনার দিনই তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি ২১ নভেম্বর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় ছাতক থানায় ১৪৪/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬ (২) ধারায় একটি মামলা (জিআর-২৭৮/২০২৩) রুজু করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ভিকটিম তেরা মিয়া অভিযোগ করেন যে, হাসপাতাল থেকে প্রথমে যে জখমী সনদ (স্মারক নং-৩৮৭০) প্রদান করা হয়েছিল, তা অত্যন্ত ত্রুটিপূর্ণ। এতে জখমের সঠিক গভীরতা ও গুরুত্ব গোপন করা হয়েছে, যার ফলে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করেন। বাদীর আপত্তির প্রেক্ষিতে আদালত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে পুনরায় মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন।

1

বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (ছাতক জোন)-এর নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড গত ২০ মে ২০২৫ তারিখে তেরা মিয়ার শারীরিক পরীক্ষা সম্পন্ন করে। বোর্ড তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে, ভিকটিমের বুকের বাম পাশে থাকা জখমটি (ওহলঁৎু হড়. ১) পূর্বে ৩ী৫ সেন্টিমিটার উল্লেখ করা হলেও প্রকৃত অর্থে এটি ছিল ১০ী২ সেন্টিমিটার এবং এর গভীরতা ছিল মাংসপেশি পর্যন্ত (ঁঢ়ঃড় সঁংপষব ফবঢ়ঃয)। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আগের সনদে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল।

6

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত প্রতিবেদনে এই তথ্য গত ২৫ মে ২০২৫ তারিখে আদালতে প্রেরণ করা হয়। মামলার নথিতে দেখা যায়, অভিযুক্ত ১২ জন আসামীর মধ্যে অনেকেই জামিনে রয়েছেন। বাদীপক্ষ অভিযোগ করেছেন, প্রভাবশালী প্রতিপক্ষ মামলার সঠিক তদন্ত ও মেডিকেল রিপোর্টকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে আসছিল।

1

ভুক্তভোগী তেরা মিয়া জানান, আমি দীর্ঘদিন হাসপাতালে যন্ত্রণায় কাতরালেও শুরুতে আমাকে সামান্য আহত দেখিয়ে রিপোর্ট দেওয়া হয়েছিল। আদালতের হস্তক্ষেপে পুনরায় বোর্ড গঠনের মাধ্যমে সত্যটা বেরিয়ে এসেছে। আমি চাই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

3

বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালত হাসপাতালের রেজিস্ট্রার কর্তৃক সত্যায়িত অনুলিপি সরবরাহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে পুনরায় নির্দেশ প্রদান করেছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা

জগন্নাথপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা

5 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা

খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের জার্সি স্পনসর করল নিউ এইজ এডুকেশন

খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের জার্সি স্পনসর করল নিউ এইজ এডুকেশন

4 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের নতুন জার্সির স্পনসর হিসেবে এগিয়ে এসেছে নিউ এইজ এডুকেশন। এ

ছাতকে জমি সংক্রান্ত বিরোধে আহত তেরা মিয়ার জখমী সনদ জালিয়াতির অভিযোগ

ছাতকে জমি সংক্রান্ত বিরোধে আহত তেরা মিয়ার জখমী সনদ জালিয়াতির অভিযোগ

8 সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত তেরা মিয়া (৪৫) নামের এক ব্যক্তির জখমী সনদ (মেডিকেল

সিসিকে চাঁদাবাজি করতে গিয়ে ‘এনসিপি’ নেতা ইব্রাহীমকে গণধোলাই

সিসিকে চাঁদাবাজি করতে গিয়ে ‘এনসিপি’ নেতা ইব্রাহীমকে গণধোলাই

7 সিলেট সিটি করপোরেশনে (সিসিকে) এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ইব্রাহীম নীল নামের এক যুবক। তিনি

ফেঞ্চুগঞ্জে তরল অ্যামোনিয়া সংগ্রহে ডিলারদের ভোগান্তি

ফেঞ্চুগঞ্জে তরল অ্যামোনিয়া সংগ্রহে ডিলারদের ভোগান্তি

6 সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (এসএফএফএল) থেকে উৎপাদিত কেমিক্যাল ‘তরল অ্যামোনিয়া’ সংগ্রহে

সিসিকে এখনও রাজেশসহ ডেভিলদের দাপট: আনোয়ারুজ্জামানের অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবি

সিসিকে এখনও রাজেশসহ ডেভিলদের দাপট: আনোয়ারুজ্জামানের অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবি

8 স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে দৃশ্যপট আমূল বদলে গেলেও সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক)

বিএনপি নেতা আজমল আহমদের বড় ভাইয়ের ইন্তেকাল: ১১নং ওয়ার্ড বিএনপির শোক

বিএনপি নেতা আজমল আহমদের বড় ভাইয়ের ইন্তেকাল: ১১নং ওয়ার্ড বিএনপির শোক

2 সিলেট নগরীর মধুশহীদ নিবাসী ও ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আজমল আহমদের বড় ভাই ইকবাল আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রতিষ্ঠাতাদের সম্মাননা অনুষ্ঠান বৃহস্পতিবার

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রতিষ্ঠাতাদের সম্মাননা অনুষ্ঠান বৃহস্পতিবার

1 সিলেটের অন্যতম সক্রিয় সংবাদকর্মীদের সংগঠন ‘দক্ষিণ সুরমা প্রেসক্লাব’এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৭ মে) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন

1
7