editor

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

ছাতকে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই দুই ডাকাত গ্রেফতার, টাকা ও অস্ত্র উদ্ধার

ছাতকে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই দুই ডাকাত গ্রেফতার, টাকা ও অস্ত্র উদ্ধার

4

সুনামগঞ্জের ছাতকে চাঞ্চল্যকর ডাকাতি সংঘটিত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

6

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে ছাতক উপজেলার ১৩নং ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের কুন্দানালা ব্রিজের পাশে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে। ডাকাতরা গাড়ির গ্লাস ভাঙচুর করে জগন্নাথপুরের ‘হাবিব ভ্যারাইটিজ স্টোর’-এর কর্মচারীদের মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার শিকার হন দোকানের কর্মচারী স্বপন দাস, চালক স্বদেব দাস ও প্রান্ত দাস।

এ ঘটনায় দোকানের মালিক মো. মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযানে নামে।

4

তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৮ মে) রাত ১টা ২০ মিনিটে ভাতগাঁও ইউনিয়নের ভমভমি বাজার এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. আজির উদ্দিন (৩৩) ও মো. হোসাইন আহম্মদ (২২)।

5

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, একটি তলোয়ার, একটি মুখোশযুক্ত হুডি জ্যাকেট এবং লুণ্ঠিত টাকার মধ্য থেকে নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ছাতক থানা পুলিশ জানায়, লুণ্ঠিত বাকি টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেফতার ৯

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেফতার ৯

2 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

8 বিনা মূল্যে আইনি সেবা, আইন গবেষণা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (Welfare Excellence Award

বিএনপি নেতা নাসিমের গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

বিএনপি নেতা নাসিমের গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

3 সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম হোসাইনের গাড়ি ভাঙচুর করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

1 জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ কার্যত

ব্রিটিশ ইতিহাসে লন্ডনের প্রথম মেয়র সিলেটের ফরহাদ

ব্রিটিশ ইতিহাসে লন্ডনের প্রথম মেয়র সিলেটের ফরহাদ

3 যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টির জন্য চ্যালেঞ্জিং এক নির্বাচনের মধ্যেও ব্রিটিশ রাজনীতির ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ফরহাদ হোসেন। লন্ডনের

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

4 মো. নুরুল ইসলাম: সরকার গঠনের পর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা বাড়লেও দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি।

ধলাই সেতুতে অভিযানে হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা

ধলাই সেতুতে অভিযানে হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা

1 সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের করা

এআইবিএ সিলেট পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির

এআইবিএ সিলেট পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির

7 সিলেট সেনানিবাসস্থ আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট

1
8