editor
প্রকাশিত: 2:16 PM, November 28, 2020
ছাতক প্রতিনিধি
ছাতকে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ১৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উওর কুর্শী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুর্শী গ্রামের আগুর মিয়া তার গৃহপালিত গরু নিয়ে মাঠে য়াওয়ার সময় একই গ্রামের আব্দুল হকের জমিতে ঢুকে পড়ে। এক পর্যায়ে গরু কর্তৃক জমির আমন ধান নষ্ট হওয়ায় আব্দুল হকের সঙ্গে আঙ্গুর মিয়ার বাক-বিতন্ডা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দফায় দফায় প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়। খবর পেয়ে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত হারুন মিয়া (৫০), জুয়েল আলম (৩৭), সদরুল আলম (৪০), আইয়ুব আলী (৪৫), রুস্তুম আলী (৩৫), ফিরোজ মিয়া (৩৪), সাইদুল ইসলাম (২৬), আয়েছ মিয়া (২০), শিপন মিয়া (২৩)সহ উভয়পক্ষ ১৪ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারজন (৩০), ইনজু মিয়া (৩৫), রশিদ মিয়া (১৬) সহিদুল (৪২), জসিম (২৪), মহরম আলী (২৮), আইন উদ্দিন (১৯), রফিকুল (২০), পাবেল (২০), যদু মিয়া (৪০), আউয়াল (২৬), কদ্দুছ মিয়া (৩০), ফয়ছল আহমদ (৩২), রুমন মিয়া (১৯), নিজাম উদ্দিন( ২৫), সাজ্জাদ আহমদ (২০), তাজ উদ্দিন (৪৫), আইনুল ইসলাম (৩৬), আফরুজ মিয়া (৬০), জুবেল মিয়া, (৩৫) রাহেব আহমদ (২২)সহ অন্যান্য আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতাল ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে