editor
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
ছাতক প্রতিনিধি
ছাতকে নির্বাচনী মতবিনিমিয় সভাকে কেন্দ্র করে দু’মহল্লাবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে হাসপাতাল থেকে আহত ২৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে শহরের বাজনামহল ও বাঁশখলা মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর পদপ্রার্থীর মতবিনিময় সভায় লোকজন আসতে প্রতিপক্ষের লোকজন বাঁধা প্রদান করে। এ নিয়ে শুক্রবার রাতে বাজনামহল এলাকায় বাঁশখলা মহল্লার আব্দুর রশীদের ছেলে শাহানুল ইসলাম জনি ও বাজনামহল মহল্লার মৃত ময়না মিয়ার ছেলে এহিয়া আবেদীন বাবু পক্ষদ্বয়ের মধ্যে হাতা-হাতি ও মারামারির ঘটনা ঘটে।
বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় শনিবার সকালে শহরের কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ-বৈঠক শেষে আবারো দু’ পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে বাজনামহল ও বাঁশখলা মহল্লাবাসী তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় মহল্লার অন্তত ৩৫ ব্যক্তি আহত হয়। এদিকে সংঘর্ষে জড়িত সন্দেহে হাসপাতাল থেকে আহত ২৭ জনকে আটক করেছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন আটকের কথা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
6 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
5 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
2 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
6 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
4 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
1 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক