editor
প্রকাশিত: 8:15 AM, September 21, 2020
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে সম্প্রতি বালি পাথরের নৌকা বাল্কহেড ও কার্গো হতে চলন্ত অবস্থায় অবৈধ চাঁদাবাজী বেপরোয়া হয়ে উঠে। এসব অবৈধ চাঁদাবাজী বন্ধে গতকাল রোববার সকালে ছাতক থানা পুলিশের উদ্যোগে সুরমা নদীতে মাইকিং করে প্রচারনা করা হয়। নদীতে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজী চলবে না। যদি কেউ অবৈধ ভাবে চলন্ত নৌ যান হতে চাঁদা আদায় করেন। তাহলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নদীতে অবৈধ চাঁদাবাজী বন্ধে মাইকিং প্রচার সম্পর্কে জানতে চাইলে থানার অফিসার ইনর্চাজ আহমদ সঞ্জুর মোরশেদ জানান এলাকার ব্যবসায়ীরা র্নিভিগ্নে ব্যবসা করতে ও নৌ পরিবহন শ্রমিকরা কোন ধরনের নির্যাতন ও হয়রানীর শিকার না হতে আমি নিজ উদ্যোগে মাইকিং করতে দিয়েছি। এ ব্যাপারে পৌর কাউন্সিলর তাপস চৌধুরী জানান নদীতে চাঁদা বন্ধে মাইকিং এ প্রচরনা একটি প্রশংসনিয় উদ্যোগ এর ফলে কিছুটা হলে ও নদীতে চাঁদাবাজী বন্ধ হবে বলে আশা করি। থানার নবাগত ওসিকে সাধুবাদ জানাই, সুনামগঞ্জ চেম্বার অফ কর্মাসের সদস্য ব্যবসায়ী শামছু মিয়া জানান আমরা ব্যবসায়ীরা চাঁদাবাজাদের দৌরাত্বে অতিষ্ট হয়ে পড়েছিলাম। এখন পুলিশ প্রশাসন এদের বিরোদ্ধে ব্যবস্থা নিলে নৌ পথে চাঁদাবাজী বন্ধ হয়ে আসবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন