editor
প্রকাশিত: 11:19 AM, May 14, 2026
সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ উপজেলা ছাতকে গত ১৩ দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কাজে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। একইসাথে উপজেলা পরিষদের প্রশাসক ও পৌর প্রশাসকের পদটিও শূন্য থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ফলে সরকারি ১৭টি বিভাগের সমন্বয়হীনতা ও দাপ্তরিক স্থবিরতায় সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছাতকের বিদায়ী ইউএনও ডিপ্লোমেসি চাকমাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইউএনও মো. মহিউদ্দিনকে।
অভিযোগ উঠেছে, নতুন ইউএনও মো. মহিউদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় হওয়ায় তিনি কুলাউড়া থেকে ছাতকে এসে যোগদান করতে অনীহা প্রকাশ করছেন। এর ফলে টানা ১৩ দিন ধরে পদটি শূন্য পড়ে আছে।
ইউএনও না থাকায় উপজেলা প্রশাসনের ১৭টি বিভাগের সেবা কার্যক্রম, ত্রাণ বিতরণ, উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও কৃষি সহায়তাসহ সকল ক্ষেত্রে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ অনেক ফাইলে স্বাক্ষর না হওয়ায় থমকে গেছে দাপ্তরিক কাজ। কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষ দূর-দূরান্ত থেকে এসে কাজ না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
দোয়ারাবাজারের ইউএনও অরুপ রতন সিংহকে ছাতকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি এখন পর্যন্ত একদিনের জন্যও ছাতকে আসেননি। ফলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ফাইলে স্বাক্ষর করাতে দোয়ারাবাজারে ছুটতে হচ্ছে। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে কর্মকর্তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নিয়মিত যাতায়াত ও তদারকি না থাকায় ছাতকের সরকারি অফিসগুলো এখন অনেকটা প্রাণহীন হয়ে পড়েছে।
ছাতক উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ বাপন জানান, ছাতক জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে দাপ্তরিক কাজের চাপ সবসময় বেশি থাকে। দ্রুত এখানে পূর্ণকালীন ইউএনও যোগদান না করলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ছাতকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়ন করা হবে।
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)