editor
প্রকাশিত: 3:19 PM, January 16, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর সভার নির্বাচনে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে নিরবিচ্ছিন্নভাবে ৯টি ওয়ার্ডের ১৯টি ভোট কেন্দ্রের ৭৭টি ভোট কক্ষে চলছে ভোটগ্রহণ।
পৌরসভার চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া মাদ্রাসা নোয়রাই, তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণক্ষাই রশিদিয়া মাদ্রাসা, , পেপারমিল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। প্রিজাইডিং অফিসারদের দেয়া তথ্যমতে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪০ভাগ ভোট কাস্ট হয়েছে।
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে লড়ছেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) রাশিদা বেগম ন্যান্সি। আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আবুল কালাম চৌধুরী নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৪৭জন প্রার্থী লড়ছেন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আছে ভ্রাম্যমান মোবাইল কোর্ট। তদারকি করার জন্য আছেন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব একদল পুলিশ।
সাদা পোশাকে আছেন ডিএসবি’র কর্মকর্তারা। একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নির্বাচনে সার্বিক মনিটরিং করছেন।
সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করে উপজেলা নির্বাচন অফিসার ফয়জুর রহমান জানান, সুষ্ট ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবগুলো কেন্দ্রে সর্বক্ষণ কঠোর নজরধারী করবে পুলিশ বাহিনী। সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে কোন কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ নয় বলে তিনি জানান।
S/H(Ripa-5)
7 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
3 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
1 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
6 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
6 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
4 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
3 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫
2 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়