editor
প্রকাশিত: 11:50 AM, July 25, 2026
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক সভাপতি ডা. মাহমুদুল হক রিফাতকে একই হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার (সাইকিয়াট্রি) হিসেবে পদায়ন করা হয়েছে।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ডা. রিফাত বর্তমানে সিলেটের গোলাপগঞ্জ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন (মেডিকেল অফিসার) হিসেবে কর্মরত।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালের মে মাসে মাহমুদুল হক রিফাতকে সভাপতি ও সজল এস চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে সিওমেক ছাত্রলীগের ৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় সিলেট মহানগর ছাত্রলীগ। পরবর্তীতে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি কমিটিটি পূর্ণাঙ্গ রূপ পায়। তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে ডা. রিফাতের বিরুদ্ধে সিওমেক ক্যাম্পাসে একচ্ছত্র প্রভাব বিস্তার ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ৯ এপ্রিল কলেজের আবু সিনা ছাত্রাবাস থেকে আরিফুল হক নামে ৫৪তম ব্যাচের (তৎকালীন ৩য় বর্ষ) এক শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন শেষে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই নির্যাতনের ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন ডা. রিফাত ও তৎকালীন সাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী।
উল্লেখ্য, ডা. রিফাতের কমিটির সাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজিস্ট হিসেবে কর্মরত আছেন। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় সজলসহ আটজন ছাত্রলীগ নেতাকর্মীকে ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। অবাঞ্ছিত থাকা সত্ত্বেও গত বছরের ৪ ফেব্রুয়ারি সজল চক্রবর্তী ক্যাম্পাসে সরস্বতী পূজা দেখতে গেলে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিরোধের মুখে পড়েন। অবাঞ্ছিত ও বিতর্কিত সাবেক ছাত্রলীগ নেতাদের ওসমানী মেডিকেলের গুরুত্বপূর্ণ পদে বহাল ও নতুন করে পদায়ন নিয়ে সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের মাঝে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি