editor
প্রকাশিত: 6:33 PM, August 5, 2026
জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন স্বাধীনতা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আজকের শিশু-কিশোরদের সুশিক্ষা ও সঠিক ইতিহাসে শিক্ষিত হয়ে একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই চিত্রাঙ্কন ও কবিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে চেতনার প্রকাশ ঘটিয়েছে, তা প্রশংসনীয়।
বুধবার (০৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোম্পানির সকল মহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, সিবিএ’র প্রতিনিধিবৃন্দ এবং ক্লাব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
5 বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী
4 জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক ত্যাগের মধ্য দিয়ে
5 রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে নতুন এই ভবনের ফলক উন্মোচন
3 দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র গবেষণা সংগঠন ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (MURS)’-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার মেট্রোপলিটন
6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, তথ্যচিত্র
6 যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে
8 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 1 বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই
5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি ও হাদারপাড়ে বালুমহালের আড়ালে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ নতুন