editor
প্রকাশিত: 11:46 AM, September 1, 2020
সৈয়দ বাপ্পী
দেশের একটি প্রতিষ্ঠিত বেসরকারি হাসপাতালের মধ্যে অন্যতম হচ্ছে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ১৯৯৫ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানটি চিকিৎসা ক্ষেত্রেও সুনামের পাশাপাশি বদনামও কুড়িয়েছে অনেক। সম্প্রতি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বৈধতা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে! সেই সূত্র ধরে অনুসন্ধানে নামে দৈনিক সিলেটের হালচাল। মিলে চাঞ্চল্যকর তথ্য।
এই প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে হাসপাতাল পরিচালনা করে আসছে। এতোদিন কীভাবে হাসপাতাল পরিচালনা করছেন এমন প্রশ্নের উত্তরও ঠিক করে রেখেছেন। তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করেছেন! তাহলে একটি আবেদনের মাধ্যমে গেলো ২৫ বছর ধরে লাইসেন্স ছাড়াই সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে!
অনুসন্ধানে জানা গেছে, ছাড়পত্র বিহীন হাসপতাল নামেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেডিকেল কলেজ পরিচালনার অনুমতিও পায় তারা। সেই সময়ে স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পর্যায়ের একটি পরিদর্শন দল হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পায়। ছাড়পত্র ছাড়া হাসপাতাল পরিচালনায় প্রতিষ্ঠানটিকে শোকজ করায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এটিএমএ জলিল লাইসেন্সের জন্য অধিদফতরে একটি আবেদন করেন।
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের লাইসেন্স (প্যাথলজি/ল্যাবরেটরি/এক্সরে ইত্যাদিসহ) প্রদান প্রসঙ্গে করা এ আবেদনপত্রে বলা হয়, এই হাসপাতাল ১৯৯৫ সালে প্রতিষ্ঠত। বর্তমানে এ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজার। এর মধ্যে কেবিন ১২০টি, আইসিইউ বেড ১৬টি এবং সাধারণ বেড ৮৬৪টি। আবেদনপত্রে তারা এও বলেন, সাবেক অধ্যক্ষের একক সিদ্ধান্তের কারণে এ প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতর থেকে লাইসেন্স গ্রহণের উদ্যোগ নেয়া সম্ভব হয়নি।
বেসরকারি মডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) ৫০ আসনবিশিষ্ট একটি বেসরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কমপক্ষে দুই বছর আগে থেকে প্রস্তাবিত ক্যাম্পাসে প্রয়োজনীয় ভৌত অবকাঠামোসহ ন্যূনতম ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল চালু থাকতে হবে। অর্থাৎ মেডিকেল কলেজ পরিচালনার জন্য অনুমোদিত হাসপাতাল থাকা আবশ্যক।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ব্রি. জে. (অব.) নাজমুল ইসলাম মেডিকেল কলেজের অনুমোদন করান। তিনি মারা যাওয়ায় বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর পরিবেশ অধিদফতরের কাছে ছাড়পত্রের জন্য আবদেন করে প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, হাসপাতালটি পরিবেশ অধিদফতরের ছাড়পত্রের জন্য আবেদন করেছে। তবে পরিবেশ অধিদফতর কেনো ছাড়পত্র দিচ্ছে না সেটা তারা ভালো বলতে পারবেন।
এ ব্যাপারে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেন, লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। শিগগিরই হয়তো হাসপাতালের লাইসেন্স হয়ে যাবে।
পরিবেশ অধিদফতর কেনো ছাড়পত্র দিচ্ছে না জানতে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১