editor
প্রকাশিত: 3:42 PM, July 13, 2026
সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে দীর্ঘ ৪ বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (১২ জুলাই) বিকালে এই বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারীদের হামলায় গুরুতর আহত অস্ট্রেলিয়া প্রবাসী সোলেমান আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত প্রবাসীর নাম এম কে সোলেমান আহমদ। তিনি পীরনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজী নাজিম উদ্দিনের ছেলে। প্রবাসীখ্যাত পরিবারের অপর আরেক ভাই এম কে রোমান আহমদ আয়ারল্যান্ড প্রবাসী।
তাদের হামলায় আলতা বেগম নামের এক মহিলাও আহত হন। হামলাকারী হালিম আহমদ আলতা বেগমকে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে আহত করে। আহত আলতা বেগম অস্ট্রেলিয়া প্রবাসী সোলেমান আহমদের খালা বলে জানা যায়। তিনি একই উপজেলার বারহাল ইউনিয়নের নওয়াগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, এম কে সোলেমান আহমদ দীর্ঘ ৪ বছর অস্ট্রেলিয়ায় অবস্থানের পর সম্প্রতি নিজ গ্রামে আসেন। সোলেমান আহমদ দেশে ফেরার পর থেকেই প্রতিপক্ষ একই গ্রামের আবদুল মালিক নেওয়া-এর ছেলে কাজী হালিম তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। অভিযুক্ত কাজী হালিম স্থানীয়ভাবে শ্রমিক দলের নাম ভাঙিয়ে এলাকায় নানা ধরনের দাপট ও প্রভাব বিস্তার করে আসছিল।
এরই ধারাবাহিকতায় (১২ জুলাই) রোববার বিকালে কাজী হালিম ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে প্রবাসী এম কে সোলেমান আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি মারধরে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রবাসীকে মারধর করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিনের বাড়িতেও তাণ্ডব চালায়। হামলাকারী সিন্ডিকেটটি ঘরের ভেতর প্রবেশ করে আসবাবপত্রসহ সবকিছু ব্যাপক ভাঙচুর করে এবং নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রবাসীর ওপর এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
8 ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিকরা। সংগঠন করা হয়েছে “সিলেট জেলা সড়ক পরিবহন
3 বৃহত্তর সিলেট অঞ্চলের প্রায় ৩০ লাখ প্রবাসীর কল্যাণে ৪টি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের
5 সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে দীর্ঘ ৪ বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর
2 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯
8 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত
6 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে
5 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই)