editor

প্রকাশিত: 10:20 PM, March 10, 2022

জগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেই দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে: বাদরু

জগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেই দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে: বাদরু

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি খোন্দকার মোর্তাজুল করিম বাদরু বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকার কারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাল, ডাল, তেল, গ্যাস মূল্যবৃদ্ধি, কেন নিত্যপণ্য ক্রয়ক্ষমতার বাইরে? কারণ বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। যে যার মত লুটেপুটে খাচ্ছে। কোনকিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে। সরকার বলেছিলো ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু এখন সরকার ঘরে ঘরে মানুষ না খাইয়ে মারছে। সরকার জনগণের পকেট থেকে টাকা লোপাট করতেই এই দাম বাড়িয়েছে। তিনি বলেন, দেশ আজ দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের দখলে। মাফিয়া দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
তিনি বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে ৩টায় চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট রেজিষ্ট্রারি মাঠে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তারা বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এমনিতেই মানুষের নুন আনতে পানতা ফুরায় অবস্থা। দেশের সর্বত্র এমন হাহাকারের মধ্যে চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি নতুন সংকট তৈরি করেছে সরকার। তিনি আরো বলেন, আওয়ামীলীগ লুট-চুরি বন্ধ করলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে ভর্তুকি দিতে হবে না। তাদের বিরুদ্ধে গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যে আগুন লাগিয়েছে সরকার তার সমুচিত জবাব দিতে সাধারণ মানুষের সাথে যুবদলকে কাফনের কাপড় পরে রাজপথে নামতে হবে।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আনসার উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন রহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, মৌলভীবাজার যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সাঈদ আহমদ, শাহেদ আহমদ চমন, মহানগর সদস্য সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, আব্দুল্লা শফি সাহেদ, উমেদুর রহমান উমেদ, জেলার সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, এম এ মতিন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা সদস্য মাহফুজ চৌধুরী, রায়হান আহমদ, মহানগর সদস্য মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, মির্জা সম্রাট, উসমান গনি, জেলা সদস্য মকসুদুল করিম নোহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমিন, মাসুক আহমদ, মহানগর সদস্য ইছহাক আহমদ। এছাড়াও মহানগরের ২৭টি ওয়ার্ড যুবদল ও উপজেলার ১৮টি ইউনিটের যুবদলের নেতাকর্মীরা দলে দলে মিছিল সহকারে বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়