editor
প্রকাশিত: 3:52 PM, January 18, 2021
নিজস্ব প্রতিবেদক
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাশিম (৬৫) রবিবার (১৮ জানুয়ারি) রাতে সিলেট ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাযার নামাজ বেলা ৩টায় কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের স্ত্রী ও ছেলে মেয়েরা যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি এর আগেও কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ইউনিয়নের উন্নয়নে তার অবদান নাগরিকরা দীর্ঘদিন মনে রাখবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে স্পষ্টভাষী চেয়ারম্যান আবদুল হাশিম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথেও তিনি সক্রিয় ছিলেন।
আলহাজ্ব আবদুল হাশিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব সাবেক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আবদুল হাই,জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম প্রধান বার্তা সম্পাদক আলী আহমদ, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমুখ শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
S/H(Ripa-5)
8 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
4 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
1 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
7 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
4 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
2 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
1 পারভীন বেগম: 1 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে
5 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)