editor
প্রকাশিত: 3:50 PM, September 10, 2020
জগন্নাথপুর প্রতিনিধি
শিল্প নগরী খ্যাত জগন্নাথপুর পৌরসভার হবিবনগর ইন্ডাষ্ট্রিয়াল এরিয়ার রাস্থাঘাট এ যেনো এক মরন ফাঁদ ! সরেজমিনে গিয়ে দেখা যায়, দির্ঘদিন যাবত কোনো উন্নয়ন না হওয়ায় এই রাস্থা সম্পূর্ন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মোটামুটি যাও উন্নয়ন হয়েছে তার সবটাই অটো রাইসমিল মালিক জনাব ফয়েজ উল্যার নিজস্ব উদ্যোগে, তিনি জানান গত বছর আমি নিজে এই রাস্থায় একলক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ করেছি, এবছরে আশি হাজার টাকার কাজ করেছি, যদি আমার মতো অন্য সব অটোমিল মালিকরা এভাবে এগিয়ে আসতো তাহলে আর রাস্তা এই অবস্থায় থাকতোনা।
নলজুর নদীর পশ্চিম কিনার ঘেঁষে এই রাস্থা, জগন্নাথপুর পৌরসভার হবিবনগর থেকে শুরু করে ঘোষগাঁও বড় ব্রীজের কাছে গিয়ে শেষ হয়েছে। রাস্থার মাঝখানের বড় বড় গর্তের কারণে প্রতিদিনই বিশাল বিশাল সাইজের ডিষ্ট্রিক ট্রাক গুলো অত্যন্ত ঝুকি নিয়ে এই রাস্থা দিয়ে চলাচল করে, স্থানীয় বাসিন্দা, মিল মালিক, শ্রম্কি, ড্রাইভারদের কাছ থেকে জানা যায়, প্রায় প্রতিদিনই এই রাস্থার গর্তে ট্রাক আটকে জন দূর্ভোগ সৃস্টি করে। অন্যদিকে ব্রীজের নীচ দিয়ে নামার সময় অনেক ট্রাক উল্টে যাবার ঘটনাও ঘটেছে, কিছুদিন আগে এই রাস্থা দিয়েই জগন্নাথপুর থেকে শিবগঞ্জ, স্বাধীন বাজার, কাতিয়া ও বেগমপুর যাতায়াত হতো। কিন্তু পশ্চিমে বাইপাস আরেকটি রাস্থা হওয়ায় পাইলগাঁও ইউনিয়ন বাসির উপকার হলেও দূর্ভোগ পোহাচ্ছেন শিল্প নগরীর এই বাসিন্দারা, স্থানীয়দের অভিযোগ বাইপাস রাস্তার কারণে এই রাস্থা থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে সরকার, যথাযথ কর্তৃপক্ষ ও মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের কাছে অটো রাইস মিল মালিক, শ্রমিক, ড্রাইভার ও স্থানীয়দের প্রাণের দাবী অতি সত্তর যেনো সরকার এই রাস্থার প্রতি সুদৃষ্টি দেন।
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১