editor
প্রকাশিত: 10:20 PM, November 2, 2020
বিশেষ প্রতিনিধি
স্থানীয় প্রভাবশালীদের দাপড়ে প্রতিনিয়ত কুশিয়ারা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ক্ষত বিক্ষত হচ্ছে নদী। ফলে বাড়ছে নদী ভাঙ্গনের দৃশ্য, গৃহহীন হয়ে পড়েছে নদীর পাড়ের বাসিন্দারা। নদী ভাঙনের কবলে পড়েছে সাধারন জনসাধারন। এদিকে প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতে পারছেনা ভুক্তভোগী এলাকাবাসীরা।
স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, ২০ থেকে ২৫ দিন ধরে মৌলভীবাজারেরর আশরাফ আলী অন্য মনু নদীর লিজকৃত মহালের কাগজপত্র উপজেলা প্রশাসনে জমা দিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের জামাত নেতা আবুল কাশেম, র্যাবের হাতে গ্রেফতার হওয়া ব্যবসায়ী ধনেশ রায় ও মুক্তার মিয়া নামের তিন ব্যক্তির মাধ্যমে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে মজুদ করে বিক্রি করতেছে। যা কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসার একটি সমরাজ্য গড়ে তুলেছেন কয়েকজন প্রভাবশালী। রাজনৈতিক ছত্রছায়ায় এরা কাউকে তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাধারণ লোক তো দুরের কথা প্রশাসনও অনেক সময় এদের বাধা দিতে হিমসিম খাচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা থেকে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পর্যন্ত কুশিয়ারা নদীতে কোনো প্রকার বালু মহাল নেই। অথচ মৌলভীবাজারের আশরাফ আলী অন্য একটি মহালের কাগজ অফিসে জমা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এ বিষয়ে মনুনদী-১৬ (চানপুর) মহালের মালিক হায়দায় আলী জগন্নাথপুর থানায় গত ২২ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ করেন। থানা থেকে উভয়পক্ষের কাগজপত্র নিয়ে হাজির হওয়ার কথা বললেও আশরাফ আলী কাগজপত্র দিয়ে হাজির হননি। এলাকাবাসীর অভিযোগ, সুনামগঞ্জ জেলার বড় সেতু রানীগঞ্জ সেতু বালু দেওয়াকে পুঁজি করে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মুক্তার মিয়ার বাড়িতে ব্রিজের লোক থাকায় তাদেরকে হাত করে গত বছর প্রায় ১ কোটি ঘনফুট বালু উত্তোলন করে বিক্রি করে। যা কারনে রানীগঞ্জ বাজারের পাশে রানীনগর গ্রাম সহ কয়েকটি গ্রামের আসপাশে ব্যাপক ভাঙনের দৃশ্য রয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন তারা ক্ষমতাবান, ভয়ে কিছু বলতে পারিনা। প্রশাসন ও তাদের কিছু বলে না।
অনুসন্ধানে আরো দেখা গেছে, বর্তমান সরকারের ইউনিয়ন সভাপতি হওয়ায় রাজনৈতিকে পুজি করে সুন্দর আলী আপন ভাতিজা সাবেক ইউনিয়ন জামাতে সেক্রেটারী আবুল কাশেমকে দিয়ে র্যাবের হাতে গ্রেফতার হওয়া ধনেশ রায়কে ক্যাশিয়ার করে আরেক ব্যবসায়ী মুক্তার মিয়াকে দিয়ে অবৈধ বালু উত্তোলন করে বিক্রয় করতেছেন। নদীর তীরেই ছিলো ড্রেজার মেশিন। ড্রেজার মালিক কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদের দোষ কি আমাদের ভাড়া করে আনা হয়েছে। কে ভাড়া করেছে এর উত্তরে বলেন, আবুল কাসেম, ধনেশ রায় ও মুক্তার মিয়া আমাদের এনেছে। স্থানীয়রা জানান, গতবছর সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট এসিলেন্ট কয়েকবার অভিযান পরিচালনা করলেও তারপরেও এখান থেকে বালু উত্তোলন থামছে না। দিনে পুলিশ আসলে পালিয়ে যায় এরপরে রাতে বালু উত্তোলন করে। কোনো ভাবেই থামছে না এ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তলন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত একটি বালু খেকো সিন্ডিকেট কারো তোয়াক্কা না করে অবৈধভাবে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে আসলেও এরা বরাবরই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি বার বার প্রশাসনকে অবহিত করার পরও কাজের কাজ কিছুই হয়নি বরং বালু দস্যুরা বেপরোয়া ভাবে তাদের বালু উত্তোলনের কাজ চালিয়ে আসছে। যে কারনে ভাঙ্গনের কবলে পড়ে নদের পাড়ের বহু মানুষ তাদের ঘরবাড়ি, গাছপালা, জায়গা জমি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় নদের পাড়ের রাস্তা ঘাট। কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী দরখাস্ত দিলেও অজ্ঞাত কারণে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। ফলে বালু খেকোরা আরো অপ্রতিরোধ্য হয়ে ওঠে। জগন্নাথপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের টাকা দিয়ে মুখ বন্ধ করে কাজ চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে গণমাধ্যম এবং স্যোসাল মিডিয়ায় অবৈধ বালু উত্তোলনের খবর প্রকাশ হলে মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে নামকাওয়াস্তে কিছু পদক্ষেপ নেয়া হয়। সরজমিনে গিয়ে পকেট ভরে আবার চলে আসেন।
অনুসন্ধান করে জানা যায়, রানীগঞ্জ বাজারের জামাত নেতা আবুল কাশেম, র্যাবের হাতে গ্রেফতার হওয়া ব্যবসায়ী ধনেশ রায় ও মুক্তার মিয়া নামের তিন ব্যক্তির রানীগঞ্জ বাজারের পাশে সরকারী জায়গায় প্রজেক্ট করে। রাতের আধারে বালু উত্তেলন করছে। নিন্ম জায়গাকে উচু করে ভিট তৈরী বাসা জন্য প্রস্তুত করতেছে। যা পরে আবাসিক এলাকা করার পরিকল্পনা রয়েছে তাদের। এ বিষয়ে স্থানীয় তহশিদারদের বড় অংকের টাকা দেওয়া তারা এ বিষয়ে কথা বলতে নারাজ। সরকারী জমি উদ্ধার করার তাকিদ থাকলে এ জমির বিষয়ে তারা কিছু বলে না।
নাম প্রকাশে অনিচ্ছুক নদী পারের বাসিন্দারা জানায়, প্রতিদিন লক্ষ লক্ষ গণফুট বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী সিন্ডিকেট। সবাই আমাদের সভাপতি প্রভাবশালী সুন্দর আলীর লোক, কাজেই এই অবৈধ কাজ বন্ধ করা খুবই দুরহ ব্যাপার। ভুক্তভোগীরা জানায়, মাঝে মধ্যে প্রশাসনের সরজমিনে আসলেও পর যা তাই। বালু সিন্ডিকেট এতই প্রভাবশালী যে কেউ তাদের প্রতিরোধ করতে পারছেনা। রাজনৈতিক লেবাসে তার এ অপকর্ম করলেও বরাবরই এরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। এলাকাবাসীর প্রশ্ন, তাহলে কি জগন্নাথপুরের অবৈধ বালু উত্তোলন বন্ধ হবেনা ?
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে