editor
প্রকাশিত: 12:58 PM, October 9, 2020
সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়ের খোঁজ না দেয়ায় বৃদ্ধ বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনার প্রধান আসামি শামীম আহমদকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থেকে তাকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) রাতে স্বামী পরিত্যক্তা মেয়ের খোঁজ না দেওয়ায় মেয়ের বাবাকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে পার্শ্ববর্তী গুতগাঁও গ্রামের শামীম আহমদ ও তার লোকজন।
পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পাঁচজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, লিটন মিয়া, আকাই মিয়া, ইলিয়াছ মিয়া, আলম মিয়া ও কাজল মিয়া। ঘটনার পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) শামীম আহমদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন ওই তরুণী।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দির চৌধুরী বলেন, মামলার প্রধান আসামী শামীম আহমদকে আটক করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত সবাইকে আটক করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে