admin
প্রকাশিত: 6:09 PM, November 25, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে চলতি বোরো মৌসুমে ধানের বীজে চারা না আসায় জমি রোপন নিয়ে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের ডাক বাংলো রোডের সরকার অনুমোদিত ডিলারের বীজঘর থেকে চলতি বোরো মৌসুমে ধান বীজ অতিরিক্ত দামে ক্রয় করেন কৃষকরা ফলে এবার বীজধানে চারা না আসার কারণে চরম ক্ষতির সম্মুখিন হন। তবে দীর্ঘদিন ধরে এ বীজঘরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে কৃষকদের।
ভুক্তভোগীরা জানান, বীজ, সার ও গবাদিপশুর ঔষধ ক্রয়ে তাদের অতিরিক্ত দাম দিতে হয়। এছাড়া মেয়াদ উর্ত্তিণ ঔষধ ও বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে প্রতারনার অভিযোগ রয়েছে এ প্রতিষ্ঠানের ডিলারের বিরুদ্ধে। বীজ ঘরের মালিক ডিলার বিল্লাল হোসেনের বিরুদ্ধে জনসাধারণের অভিযোগের অন্ত নেই। তিনি গরীব কৃষক ও জনসাধারণকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের মাধ্যমে করে যাচ্ছেন নানা অপকর্ম।
ভবানীপুর গ্রামের কৃষক আব্দুল তাহিদ বলেন, চলতি বোরো মৌসুমে অতিরিক্ত মূল্যে বীজ ধান ক্রয় করলেও বীজে চারা আসেনি। এখন আমি কিভাবে বোরে চাষ করবো। এ অভিযোগ নিয়ে বীজ ঘরের মালিকের কাছে গেলে তিনি আমার সাথে খারাপ আচরণ করে তাড়িয়ে দেন। কৃষক খেলন মিয়া বলেন, এই বীজ ঘরে মেয়াদ উর্ত্তিণ পণ্য বিক্রয় করা হয়। এ বছর আমি ব্রি-ধান ২৮ এর বীজ ক্রয় করে প্রতারিত হয়েছি। এ বীজেও চারা আসেনি।
হিজলা গ্রামের নজরুল বলেন, এই ঘর থেকে আমি আমার গবাদিপশুর জন্য ঔষধ নিয়েছিলাম। মেয়াদ উর্ত্তিণ ঔষধ দিয়ে আমাকে ঠকানো হয়েছে। উক্ত মাল নিয়ে গেলে, সে ফেরৎ রাখেনি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে, বীজ ঘরের মালিক বিল্লাল হোসেন বলেন, বীজে কেন চারা আসেনি আমি জানি না। এর জন্য দায়ী উপজেলা কৃষি অফিসার। তাকে জিজ্ঞেস করেন। তবে অন্যান্য অভিযোগ ঠিক নয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার জানান, বীজ বিএডিসি দিয়ে থাকে। বীজে চারা না আসার অভিযোগটি আমরা পেয়েছি। বীজে কেন চারা আসেনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে