admin

প্রকাশিত: 7:36 PM, November 21, 2020

জগন্নাথপুর পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প

জগন্নাথপুর পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের ৫০ কোটি টাকার কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভুঁইয়া। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।

জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয় সূত্রে জানায়, দেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা বাস্তবায়নে ৪ একর ৪৩ শতক জমির ভূমিতে পৌরসভার জন্য একটি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লাট, ওভার হেড ট্যাংক, একটি সলিট ওয়েস্ট কস্পোস্টিং সিস্টেম, ২৬ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ, ৯৫টি গভীর নলকূপ স্থাপন, ৮ কিলোমিটার আরসিসি ড্রেন, ১৫টি কমিউনিটি ল্যাট্রিন, ৬টি পাবলিক টয়লেট, ৩৬টি ডাস্টবিন, একটি পানি সরবরাহ অফিস ও ২টি তিন টন ওজনের ট্রাক বরাদ্দ রয়েছে।

এরআগে ২০১৮ সালে ১৩ সেপ্টেম্বর সারাদেশে ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদন করা হয়। অনুমোদিত প্রকল্পে ৯৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের পরিচালক মো. ওয়াজেদ আলী গত বছরের ৯ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার মেয়র বরাবরে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৪ একর ৪৩ শতক ভূমি ৫ দিনের মধ্যে অধিগ্রহণ করে তথ্য পাঠানোর জন্য চিঠি দেন। কিন্তু ভূমি জটিলতায় ওই সময় প্রকল্পের কার্যক্রম আটকে যায়। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট ভূমি পাওয়ার জন্য আবেদন করা হয়। এরপর আবেদনটি ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে সাম্প্রতিককালে মন্ত্রণালয় জগন্নাথপুর পৌরশহরের কামাল কমিউনিটি সেন্টারের নিকটবর্তী এলাকায় সরকারি দেড় একর ভূমি অনুমোদন করে। এরমধ্যে ট্রেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কাজ পেয়েছেন ঢাকার এস এ জিলানী ও আদিল ইন্টার প্রাইজ।

জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুর রব সরকার বলেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্যারের প্রচেষ্টায় জগন্নাথপুরের জনসাধারণের সুবিধার্থে ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পটি কাজের উদ্বোধন করেন। আজ থেকে কাজ শুরু হয়েছে। এতে প্রকল্পটি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভুঁইয়া। আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর বর সরকার। কাউন্সিলার শফিকুল হক। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া,হিরা দেব প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে