editor
প্রকাশিত: 6:36 PM, April 11, 2021
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতের ছড়া থেকে ফয়ছল (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে চাঁদপুর জেলার নোয়াগাঁও গ্রামের আলী আকবরের ছেলে। রোববার (১১ এপ্রিল) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফয়ছল করোনা রোগী ছিলেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মাধবকুণ্ড খাসিয়া পুঞ্জি সংলগ্ন মাধবকুণ্ড ছড়ায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।পুলিশের সূত্র জানিয়েছে, লাশের সাথে থাকা ব্যাগে হাসপাতালের একটি কাগজ পাওয়া গেছে। এতে দেখা গেছে, করোনার উপসর্গ নিয়ে তিনি ৬ এপ্রিল হাসপাতালে ভর্তি ছিলেন। পরদিন ৭ এপ্রিল হাসপাতাল থেকে চলে আসেন।স্বজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ওই যুবক বেড়াতে আসেন। সে ভবঘুরের মতো ছিল। ঘুরতে ঘুরতে হয়তো মাধবকুণ্ডে চলে আসে।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘যুবকের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই যুবক করোনা রোগী। আইসোলেশনে ভর্তি ছিল। বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়েছে। তারা ধারণা করছেন- শ্বাসকষ্টে মারা গেছেন। ছড়ার বড় নালায় পানি বেশি। ধারণা করা হচ্ছে, এপার থেকে ওপারে যেতে হয়তো আর পারেননি। ওখানে পড়েই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে