editor
প্রকাশিত: 6:33 PM, March 22, 2021
নিজস্ব প্রতিবেদক
আগামী ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সন্ধ্যা ৭টায় বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ২য় তলার একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে এক যুবকের একটি পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লায় ধর্মী সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও মন্দিরে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বলেন, গণমাধ্যমে প্রকাশ ব্যক্তিগত ও জলমহাল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে লুটপাট সমিতি বাংলাদেশের হোতারা এই হামলার সাথে জড়িত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছরে এই হামলায় স্থানীয় প্রশাসনের কোন গাফলতি আছে কি-না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেশবাসী দেখতে চায়। কারণ সুনামগঞ্জের হিন্দু পল্লীতে হামলার ঘটনায় দেশবাসী খুবই মর্মাহত।সভায় আগামী ২৬ মার্চ শুক্রবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে প্রচারপত্র বিলি, র্যালি ও বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে গণ আলোচনা সভা। সুবর্ণ জয়ন্তীর প্রথম প্রহওে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সভায় বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, কয়েছ আহমদ সাগর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, সমাজসেবা সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।
অনলাইন ডেস্ক(রিপা-30)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন