editor

প্রকাশিত: 6:57 PM, November 16, 2022

জনগণকে ঐক্যবদ্ধ করে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : মামুন হাসান

জনগণকে ঐক্যবদ্ধ করে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : মামুন হাসান

১৯ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নতুন কমিশনের অধীনেই নির্বাচন হবে। দাবি আদায়ে সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আমরা আওয়ামী লীগকে আর দেখতে চাই না। চাল-ডাল-তেলের জন্য আন্দোলন করছি। এই সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে পাচার করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সরকার বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার ধরা পড়ে গেছে। আওয়ামী লীগের অধীনে প্রধানমন্ত্রীর কথা শুনে সবাই হাসছে। সরকার বাংলাদেশের মানুষের মন থেকে সরে গিয়েছে। কথায় আর কাজ নেই, সকলকে এখন ঐক্যবদ্ধ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের ওপর আঘাত করে, নেতাকর্মীদের হত্যা করে মানুষের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

তিনি (১৬ নভেম্বর) বুধবার বিকাল ৩টায় দরগা গেইটস্থ সোলেমান হলে তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই ও ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন।

সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন মানিক, আকতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দিন ফরহাদ, শাহিবুর রহমান সুজান, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, জিএম বাপ্পি, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, রায়হান আহমদ, জামিল আহমদ, উসমান গণি, মকসুদুল করিম নুহেল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, ইসহাক আহমদ।

উপজেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে দিকনিদের্শনা মূলক বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, জৈন্তা উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, বিয়ানীবাজার পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দুলন, কানাইঘাট পৌর যুবদলের আহ্বায়ক রুবেল আহমদ সহ ১৩টি উপজেলা, ৫টি পৌর যুবদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের