editor

প্রকাশিত: 10:07 PM, October 31, 2025

জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে: আবুল হাসনাত

জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে: আবুল হাসনাত

সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে দলীয় নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। বিভেদের রাজনীতি পরিহার করে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করলে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন, তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থনের গণজোয়ার তুলতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে, জনগণকে সচেতন করতে হবে এবং ভোটের দিন পর্যন্ত এই গণআন্দোলন অব্যাহত রাখতে হবে।
শুক্রবার( ৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ৩নং খাদিম নগর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে ৩ নং খাদিম নগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ২০২৬ সনের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের যুবদলের নির্বাচন কালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ এর পরিচালনা বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মহব্বত আলী ও বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা সহ সাধারণ সম্পাদক শহীদ হোসেন টিটু,জেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, জেলা সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, লায়েক আহমদ, মহানগর যুবদলের সহ ত্রান ও পুর্নবাসন বিষয় সম্পাদক জুনেদ আহমদ,সহ- বন ও পরিবেশ বিষয় সম্পাদক রেহান আহমদ কামরান,সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন (মেম্বার), সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ, আজির উদ্দিন, সিলেট সদর ও ৩ নং খাদিম নগর ইউনিয়ন যুবদলের তমিজুল মিয়া, মিনহাজ আহমদ, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল মালিক,সাদেক আহমদ, আব্দুল কাইয়ুম, রুবেল আহমদ, মাহবুব আহমদ রুপু, সুহেল আহমদ, বিলাশ ব্যানাজি,কাওছার আহমদ, সাইফুর রহমান,আলাল আহমদ, সালাম আহমদ,নাজিম মাহমুদ, রিপন আহমদ, সাদ আহমদ, মোহাম্মদ আলী, সিদ্দিকুর রহমান, আনছার আলী, হাফিজুর রহমান, কুতুবউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন