editor

প্রকাশিত: 11:35 PM, October 4, 2025

জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো বিএনপিকে ক্ষমতায় আনা: শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক

১, ২ ও ৩নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা

জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো বিএনপিকে ক্ষমতায় আনা: শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো বিএনপিকে ক্ষমতায় আনা। বিএনপি ক্ষমতায় আসলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে এবং দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে। ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা সরকার জনগণের আশা-আকাক্সক্ষাকে পদদলিত করেছে। তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার।
তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আবারো ঘুরে দাঁড়াবে। এই ৩১ দফার মধ্য দিয়েই দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই দফাগুলোর বাস্তবায়ন। তবেই দেশ দুর্নীতি, দারিদ্র্য ও বৈষম্যের চক্র থেকে মুক্ত হবে।
শনিবার (৪ অক্টোবর) রাতে সিলেট মহানগর ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর ১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. জামাল আহমদ এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন উদ্দিন আহমেদ এবং ২নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আদনান আহমদ এর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন।
প্রধান বক্তবার বক্তব্যে তিনি বলেন, বিএনপিকে নির্বাচিত করতে হলে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাফল্য নির্ভর করে তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও সংগঠনের শক্তির ওপর। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই মাঠে নামতে হবে।
তিনি আরও বলেন, ওয়ার্ড পর্যায়ের নেতারা যদি দায়িত্বশীলভাবে কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল,সহ- সভাপতি প্রানেশ দেব, ময়নুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন,  যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস,কয়েস আহমদ,মলয় লাল ধর,পারভেজ খান জুয়েল,শামীম রেজা, নাসির উদ্দীন রহিম,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ,মহানগর যুবদলের যুগ্ম সাধারণ  সম্পাদক আহমদ খান জুনেদ, নাদিম হোসেন, মো.নুর উদ্দিন খাঁন হাসান, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদ খান তাইফুর,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হেলিম খাঁন মাসুদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক  এম এ হাসান, মকসুদুল করিম ইমন,কাওছার হোসেন খান,সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টুটুল,, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেল, মো.রাহাত আহমদ টিপু, জেলা সহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ দিপক,মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক  মো.শিমুল আহমদ,রিপন চৌ:,মাইদুল ইসলাম শাহীন, বাবর আহমদ,মো. গোলাম কিবরিয়া আবির, মো. সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ,গণ শিক্ষা বিষয়ক সম্পাদক জামাল আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক রহমত আহমদ টিটু,পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ হোসেন সুহেব,সুমায়েল আহমদ, রাজন আচার্য্য,সঞ্জয় কুমার দাস, ছাইফুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ আফজাল হোসেন, সহ প্রচার মাহফিজুর রহমান তানভীর, সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, সহ ক্রীড়া সম্পাদক মো.রিয়াজুল ইসলাম, সহ সমাজকল্যাণ সম্পাদক মো.আব্দুল আহাদ,সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো.রনি মিয়া,সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফাইয়াজ আলম, সদস্য মোহিন মহানগর যুবদল নেতা এম,এ কাদির, আশিক নূর
১,২,ও ৩ নং ওয়ার্ড যুবদলের রতন আচায্য রবিন, মায়েদ আহমদ, সাইফুল ইসলাম, সায়েম আহমদ, আমিনুল ইসলাম, ইলিয়াছ আলী, নাসির আহমদ, ময়নুল  আহমদ মিনু,মো.সুমন,শফিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন,লাহিন আহমদ,আব্দুর রহিম, মাসুক আহমদ, মো.ইউসুফ আহমদ, মো.রনি হোসেন,মহিউদ্দিন সাজু,শুক্কুর আহমদ খান,কাশেম, অমিত সেন তানভীর, মালেক সিরাজুল ইসলাম, তুহিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন