editor
প্রকাশিত: 10:10 PM, March 11, 2025
সিলেটের সময় :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জনগণের জন্য যারা রাজনীতি করে তারা কখনো পালিয়ে যায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া। আপনার দেখেছেন, এতো অত্যাচার নিপীড়নের তারপরও তিনি এদেশের জনগণকে ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সঙ্গে ফ্যাসিসদের। তিনি মঙ্গলবার (১১ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুবিধা-বঞ্চিত অসহায় পথচারীদের নিয়ে ইফতারের অংশ হিসেবে মহাগর বিএনপির ৪নং ওয়ার্ড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারী পালিয়েছে বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মুমিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, মির্জা বেলায়েত হোসেন লিটন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, স্বেচ্ছাসেবক দল মহানগরীর সদস্য সচিব আফসর খান, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, মহানগর যুবদলের সহ-সভাপতি সোহেল মাহমুদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন, মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক নূর উদ্দিন খান হাসান, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, মহানগর ছাত্রদলের সদস্য ফরহাদ আহমদ, সাব্বির আহমদ, ৪নং বিএনপির সহ-সভাপতি জামাল আহমদ, ফয়সল খান, কয়েস বক্স, যুগ্ম-সম্পাদক সুয়েবুল কিবরিয়া, মাওলানা আব্দুল হালিম, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ৪নং ওয়ার্ড বিএনপির নেতা রাসেল আহমেদ, জহিরুল ইসলাম রায়হান, শহিদুল ইসলাম চিনু, বেলাল হোসেন, মিল্লাদ আহমেদ, ফারুক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে