editor
প্রকাশিত: 3:59 PM, March 5, 2026
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের খোঁজখবর নেওয়া আমার নৈতিক দায়িত্ব। তিনি জনগণের দেওয়া ভোটকে ‘আমানত’ হিসেবে উল্লেখ করে তা রক্ষায় আমৃত্যু কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে ‘সহিহ নিয়ত ট্রাস্ট’-এর উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে এম এ মালিক এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের সহায়তায় কৃষি কার্ড এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা নিশ্চিত করা হবে। বেকারত্ব দূরীকরণে এলাকায় একটি কারিগরি (টেকনিক্যাল) কলেজ ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে দেশি-বিদেশি শিক্ষকদের মাধ্যমে সরাসরি ও অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকবে।
দরিদ্র পরিবারের সদস্যদের কারিগরি শিক্ষা দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশের সেবায় রাজনীতিতে সক্রিয় হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রবাসে থেকেও তিনি দলের আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। এখন সরাসরি জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান। সংসদ অধিবেশন শেষে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
এমপি মালিক জানান, এলাকার সাধারণ মানুষ যেকোনো সমস্যায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে অথবা জরুরি প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। জনগণের সমস্যা সমাধানে তার দুয়ার সবসময় খোলা থাকবে।
৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলুর আয়োজনে অনুষ্ঠিত এই খাদ্যসামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয়দের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।
1 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
8 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের