editor

প্রকাশিত: 1:45 PM, August 16, 2025

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র সফল হবেনা : আবুল কাহের চৌধুরী শামীম

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র সফল হবেনা : আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিলেট জেলা সভাপতি ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সময়ের ব্যবধানে ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে। বিএনপির জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের ফল ভালো হবেনা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ মুক্ত দেশে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আগামী নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় যাবে।

তিনি শুক্রবার (১৫ আগস্ট) রাতে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উঠান বৈঠকে চারখাই ইউনিয়ন ও ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শিকদারের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা তরুণদলের যুগ্ম আহ্বায়ক ইয়াইয়া হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক তাতি বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবর আহমদ চৌধুরী, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শিপুল আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিলাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সদস্য শামিম আহমেদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিফজুল আহমদ চৌধুরী, সদস্য সচিব আবজল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমেদ চৌধুরী।

বিএনপি অঙ্গ-সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, আব্দুল মন্নান, আব্দুল মুকিত, আজাদুর রহমান রানা, অলিউর রহমান, হোসেন শিকদার, রুহুল আমিন খন্দকার, জিবান আহমদ, ইয়াইয়া হায়দার, সালমান আহমদ ও আশরাফ আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন