editor

প্রকাশিত: 12:10 PM, October 17, 2026

জনপ্রিয়তায় শীর্ষে সাবেক চেয়ারম্যান ড. শাহজামাল নুরুল হুদা

সিলেট সদর উপজেলা নির্বাচন

জনপ্রিয়তায় শীর্ষে সাবেক চেয়ারম্যান ড. শাহজামাল নুরুল হুদা

আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এখনই জমজমাট হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, উঠান বৈঠক আর কৌশলগত সভায় মুখর উপজেলাজুড়ে। তবে তৃণমূলের আলোচনা, সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার বিচারে এই মুহূর্তে আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছেন সাবেক সফল জনপ্রতিনিধি, সিলেট জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও প্রখ্যাত সামাজিক ব্যক্তিত্ব ড. শাহজামাল নুরুল হুদা।

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক এই সফল চেয়ারম্যান দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতির পাশাপাশি নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন। সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের কাছের এলাকাগুলোতেও তার রয়েছে সুদৃঢ় রাজনৈতিক ও সামাজিক শক্ত অবস্থান।

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও পূর্বের জনপ্রতিনিধি হিসেবে রেখে যাওয়া উন্নয়নমূলক কাজই তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। বিএনপি এবার স্থানীয় পর্যায়ের নির্বাচনে পরীক্ষিত ও অভিজ্ঞ জনপ্রতিনিধিদের অগ্রাধিকার নীতি গ্রহণ করায় দলটির প্রার্থী তালিকায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন তিনি।

এলাকার প্রবীণ মুরব্বিদের সাথে যেমন রয়েছে তার গভীর আত্মিক সম্পর্ক, তেমনি তরুণদের কাছেও তিনি সমান জনপ্রিয়। বিপদে-আপদে কিংবা যেকোনো সামাজিক প্রয়োজনে যুবসমাজ সবসময় ড. শাহজামালকে পাশে পায় বলেই তরুণ প্রজন্মের মাঝে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী।

আউশা গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল হান্নান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, দল ও স্থানীয় পর্যায়ে সবার কাছে শাহজামাল নুরুল হুদা অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। বিপদে-আপদে সবসময় আমরা তাকে পাশে পেয়েছি। তিনি সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের গতি আরও বহুগুণ বেড়ে যাবে।

একই আশাবাদ ব্যক্ত করেছেন সদরের বাসিন্দা আব্দুস সালাম, নূর ইসলাম, আব্দুর রহমান ও গিয়াস উদ্দিন। তারা জানান, দল যদি মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ড. শাহজামাল নুরুল হুদাকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তবে তিনি তার অতীতের চেয়ারম্যানশিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সদরের অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন।

নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে তিনি সদর উপজেলার প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে গণসংযোগ শুরু করেছেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য মুরব্বিদের সাথে মতবিনিময়ের পাশাপাশি চালাচ্ছেন কৌশলগত নানা প্রচারণা।

এসব নির্বাচনী ও মতবিনিময় সভায় তিনি কেবল নিজের বক্তব্যই রাখছেন না, বরং এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও জনগণের প্রত্যাশার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন। উপস্থিত সকলের সাথে অত্যন্ত সৌজন্যমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরামর্শ গ্রহণ করছেন তিনি।

এছাড়া প্রতিদিন উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পরামর্শ গ্রহণের পাশাপাশি প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করে সাধারণ মুসল্লিদের সাথে কুশল বিনিময় করছেন তিনি।

সবদিক বিবেচনায়, দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, তৃণমূল পর্যায়ে গভীর শেকড় এবং প্রবীণ-তরুণদের সমন্বিত সমর্থনের ওপর ভর করে সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের লড়াইয়ে ড. শাহজামাল নুরুল হুদা দলীয় ও সামাজিক উভয় দিক থেকেই শক্ত অবস্থানে রয়েছেন। সদরের সচেতন নাগরিকদের বিশ্বাস, তার নেতৃত্বেই আগামীতে এক সমৃদ্ধ ও আধুনিক সিলেট সদর উপজেলা গড়ে উঠবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা

মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস

মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক