editor
প্রকাশিত: 7:42 PM, December 29, 2024
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা, মেধা বৃত্তি বিতরণ গত ২৮ ডিসেম্বর শনিবার রাত ৮টায় সিলেট নগরীর উপশহর লিংক রোডে অবস্থিত গার্ডেন টাওয়ারের অভিজাত রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ডা. ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে বলেন, বিয়ানীবাজার জনকল্যান সমিতি সিলেট একটি স্বেচছা সেবামূলক সংগঠন। নগরীতে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসীর বিভিন্ন পেশার জনসাধারণকে একত্রিত করে সকলের সুখে-দুঃখে অংশীদার হওয়ার পাশাপাশি জনসেবা করাই লক্ষ। সেজন্য সংগঠনকে আগামীতে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিয়ানীবাজারবাসী সহ সকল সচেতন মহলের সুদৃষ্টি কামনা করেন। সভাপতি বলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট ১৯৬৪ সালে তৎকালীন সিলেট শহরে প্রতিষ্ঠা লাভ করে। তাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় নগরীতে উক্ত সমিতির জন্য বিয়ানীবাজার ভবন নির্মাণ করতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ সহ কার্যক্রম প্রত্রিয়াধীন রয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন। তিনি বলেন, উক্ত সংগঠন এখন ৬০ বছর অতিক্রম করে ৬১ বছরে পা রাখছে। সভায় তিনি সমিতির বার্ষিক কার্যবিবরণী পাঠ করেন। সভায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় সমিতির ২৩-২৪ অর্থবছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ কবির আহমদ সিদ্দিকী। সভায় পেশকৃত সমিতির বিভিন্ন বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সহ-সভাপতি শামস উদ্দিন খান, বিয়ানীবাজার ভবন নির্মাণ কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি, সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, সমিতির সদস্য ইমদাদ হোসেন চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির এসিস্টেন্ট রেজিস্টারার প্রফেসর কবির আহমদ, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকী, দাতা সদস্য ডা. মনজ্জির আলী, সদস্য সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, সাবেক কোষাধ্যক্য ছাদ উদ্দিন, রাজ জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিত, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, এনাম উদ্দিন, আহমদ জিন্নুন দারা প্রমুখ।
সভায় সমিতির শিক্ষার্থীদের মেধাবৃত্তিসহ সনদ বিতরণ ও এককালীন অনুদান সহ সমিতির আজীবন সদস্য ও দাতা সদস্যবৃন্দকে সনদপত্র প্রদান করা হয়। সভায় সমিতির বিভিন্ন প্রতিবেদন আলোচনাক্রমে প্রস্তাব আকারে পাশ করা হয়।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন