editor
প্রকাশিত: 2:42 PM, September 22, 2021
বৃটেনের ব্রেক্সিট পরবর্তী মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাবে রাজি হননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হোয়াইট হাউজে তার সঙ্গে সাক্ষাত করে এ প্রস্তাব দেন। ডাউনিং স্ট্রিট বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করা তাদের অগ্রাধিকারে রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, বৃটিশ মন্ত্রীরা এখন বিদ্যমান নর্থ আমেরিকান ট্রেড চুক্তিতে যোগ দেয়ার কথা বিবেচনা করছেন। হোয়াইট হাউজের ওই বৈঠকে বৃটিশ ও যুক্তরাষ্ট্রের দুই নেতার মধ্যে আফগানিস্তান পরিস্থিতি, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন নিয়ে দেড় ঘন্টা আলোচনা হয়। হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠকের আগে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, বাইডেন তাকে বলেছেন- তারা বাণিজ্য নিয়ে যৎকিঞ্চিৎ আলোচনা করবেন। আগামী সাধারণ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার সুযোগ কম বলে মঙ্গলবার মন্তব্য করেন জনসন।
কিন্তু বৈঠকের পর ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, দুই নেতা ভবিষ্যতে পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য কাজ করতে একমত হয়েছেন। চুক্তি হলে বাণিজ্যকে উৎসাহিত করবে এবং তাতে পণ্য সস্তা হবে। এর ফলে ট্যারিফ হিসেবে পরিচিত ট্যাক্স কমে যাবে বা একেবারে থাকবে না। তবে বিবিসির লরা কুয়েন্সবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতা শুরু করতে পারে বৃটেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন