editor
প্রকাশিত: 8:05 PM, September 26, 2026
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ। গাছ বায়ু বিশুদ্ধ রাখার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সুরক্ষা দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরিতে অবদান রাখে। তাই বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশসহ উপযুক্ত প্রতিটি স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হাউজিং এস্টেটে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমবিএফ জাতীয় সদর দপ্তর ঢাকার সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বিএমবিএফ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোছলেহ উদ্দিন, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেটের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এস এম বোরহান, মো: ইউসুফ সেলু, শ্যামল চৌধুরী, মো: নুরুজ্জামান, মো: আবুল কালাম, কাজী নয়মুল আলম, শামীম উদ্দিন চৌধুরী, দেওয়ান মুক্তাদির গাজী প্রমুখ।
5 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর
7 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে
5 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি
7 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ
2 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে
1 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
2 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস