editor
প্রকাশিত: 6:46 PM, January 14, 2022
আরমান হত্যা মামলায় জল্লাপারের স্থানীয় বাসিন্দা ও জল্লারপার জামে মসজিদ কমিটির সদস্য শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া)-কে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দাঁড়িয়াপাড়া পয়েন্টে বৃহত্তর জল্লারপাড়, দাঁড়িয়াপাড়া, জামতলা, জিন্দাবাজার, ছড়ারপার, কামালগড়, মহাজন পট্টি, হাসান মার্কেট, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের এলাকাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদেরকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের মামলায় ফাসানো হয়েছে। শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া) এলাকার অত্যন্ত পরিচিত মুখ এবং সমাজসেবায় তাদের অনেক অবদান রয়েছে। বক্তারা অনতিবিলম্বে তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়ার জন্য জোর দাবী জানান।
জল্লারপার মসজিদ কমিটির সেক্রেটারী আলা বক্স রুকনের সভাপতিত্বে ও বিশিষ্ট যুব সংগঠক এহসানুল হক তাহেরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, কেন্দ্রীয় তাঁতী লীগ নেতা কালাম আহমদ, আওয়ামীলীগ নেতা নাহিদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শাহাদত হোসেন খান, আলহাজ্ব বাবর বক্স।
উপস্থিত ছিলেন, গৌছুল আলম গেদু, জল্লারপার জামে মসজিদের মোতওয়াল্লী তফাজ্জুল হোসেন ইমন, সাহেদ বক্স, সোহেল খান, রুমেল খান, আব্দুল মান্নান মনজু, আব্দুল মুকিত অপু, হাজী সুনু মিয়া, হেদায়েত হোসেন খান, আজাদ খান, সাদী হাসান খান, মোরশেদ আলী, জাহাঙ্গীর আলম, হোসেন আহমদ, কামরান আহমদ, জাবেদ শাকিল, মতিয়ার, জাহেদ মোস্তাফিজ ছামি, এজাজ নোমান, জাহিদ উদ্দিন, সোহাগ বক্স প্রমুখ।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শাখাওয়াত হোসেন খান (শিপলু) ও আনোয়ার বক্স (ভুলু মিয়া)-এর নিঃশর্ত মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন জল্লারপার জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেন। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়