editor
প্রকাশিত: 5:34 PM, March 20, 2021
অনলাইন ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় চেম্বার কনফারেন্স হলে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান কর্মসূচী ব্যতিক্রমী এবং সুন্দর একটি উদ্যোগ। এই বৃত্তি প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার পাশাপাশি সিলেটের গরীব মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি পাবে।তিনি বলেন, বঙ্গবন্ধুর পঞ্চান্ন বছরের জীবনের মধ্যে সাইত্রিশ বছর তাঁর রাজনৈতিক জীবন এবং এর মধ্যে তেরো বছর কেটেছে কারাগারে। সারা জীবন বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তি, স্বাধীনতা ও জাতির উন্নয়নে উৎসর্গ করে গেছেন। তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষার বিকাশ ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও শিক্ষা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছেন। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত জানুয়ারি মাসের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বর্তমান সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের পরিচালক ও বৃত্তি সাব কমিটির আহবায়ক মো. সাহিদুর রহমান।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, তাহমিন আহমদ, পরিচালক মো. এমদাদ হোসেন, মো. আব্দুর রহমান (জামিল), ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজীব, মো. আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, শমশের জামাল, সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ আলম, সাবেক পরিচালক ও বৃত্তি সাব কমিটির যুগ্ম আহবায়ক এনামুল কুদ্দুছ চৌধুরী, সাবেক পরিচালক মো. বশিরুল হক, বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনলাইন ডেস্ক(রিপা-৩০)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন