editor
প্রকাশিত: 10:04 PM, November 21, 2025
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগর নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীর হলরুমে এ সভার আয়োজন করা হয়।
জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের পরিচালনায় পরিচিত সভায় বক্তব্য রাখেন মহানগর জাগপার সহ সভাপতি শাহজাহান আহমদ সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, কাওছার আহমদ, অর্থ সম্পাদক ফরহাদুর রেজা নাদিম, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, প্রচার সম্পাদক হোসেন আহমদ আকাশ, সহ প্রচার সম্পাদক নুরুল ইসলাম জিতু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, সহ যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আহমদ, সহ দপ্তর বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, কার্যকরি সদস্য নুর হোসেন, অর্জয় রায়, বিলাল হোসেন, নুর ইসলাম প্রমুখ।
পরিচিতি সভায় বক্তারা বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর হাতে গড়া সংগঠন জাগপা দেশ ও জাতি এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলের আদর্শ লালন করে নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরো বলেন, শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়ন পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ, আধিপত্যবাদ আগ্রাসন দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন তিনি। প্রিয় নেতার আদর্শে গড়ে উঠে নিজেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন