editor
প্রকাশিত: 4:07 PM, February 8, 2025
জাতীয় পর্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্ঠা আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, জাতীয় পার্টির কোন নেতাকর্মী অতীতেও কোন দুর্নীতি করেনি, বর্তমানেও কোন দুর্নীতি ও চাঁদাবাজির সাথে যুক্ত নয়। জাতীয় পার্টি কেবল জনগণের উন্নয়নে রাজনীতি করে। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ছিল এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন ও তাদের পাশে থাকা। ৯ বছর শাসনামলে তিনি দেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে যুক্ত করে এবং মসজিদ-মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করে তিনি এদেশের সাধারণ জনগণ ও আলেম সমাজের প্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। বর্তমানে তাঁর যোগ্য উত্তরসূরী ও ছোটভাই জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এইচ এম এরশাদের আদর্শকে লালন করে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের চাহিদামতো সংস্কার এবং দ্রব্যমূল্যকে সহনীয় করে সে গরীব দুঃখী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহবান জানান।
সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শক্রবার (৭ ফেকব্রুয়ারি) রাতে নগরীর কুমারপাড়া এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি সিলেট মহানগরের সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশীরের সভাপতিত্বে ও মো. মামুনুর রশিদ মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহ আলম, মো. মুরাদ আহমদ শাহিন, মো. মুর্শেদ খান, মিলন আহমদ, আব্দুল হান্নান রুমন, আলা উদ্দিন, মো. সুুফিয়ান খান, এম বরকত আলী, মো. শহীদুর রহমান তাহের, সুহেল ইসলাম, মো. ইমরান আহমদ, মো. জুয়েল, মো. বেলাল উদ্দিন, মো. নুরুজ্জামান আকন্দ, মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন