admin
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ কে নিয়ে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র উদ্যোগে ২৮ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর মালিবাগস্থ স্কাইসিটি হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনডিপির সেক্রেটারী জেনারেল মোঃ শাহনেওয়াজ, বাংলাদেশ উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ এর মহাসচিব সাইফুল ইসলাম মনি, নেজামে ইসলাম পাটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, নেজামে ইসলাম পাটির নির্বাহী সভাপতি মাওলানা মোঃ আশরাফ, ইসলামি ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বীর মুক্তিযোদ্ধা শওকত আমিনি, বাংলাদেশ মুসলিম সমাজ সভাপতি মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনডিপির ছাএ ঐক্য পরিষদ এর সভাপতি ইমরুল কায়েছ ভূইয়া, যুব ঐক্য পরিষদ এর সভাপতি কে এম নাঈম হোসেন (দিপু) প্রমুখ।
মতবিনিময় সভায় এনডিপির পক্ষ থেকে সকল কে ঐক্যবদ্ধ করতে কিছু সিদ্ধান্ত ও দেশের চলমান সংকটের উপর একটি বিশেষ বাণী পড়ে শুনানো হয়। সভায় এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের বলেন, এখন আর বসে থাকার সময় নেই। দেশ এবং দেশের মানুষের কল্যাণে স্বেরাচারী এ সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য এখন সময়ের দাবী। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় ক্ষমতাশীন এ সরকারের পতন সম্ভব হবে।-বিজ্ঞপ্তি
2 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
7 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
5 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
8 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
4 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
3 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
8 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।