editor
প্রকাশিত: 8:20 PM, August 20, 2022
আগস্ট মাস শোকের মাস, ষড়যন্ত্রের মাস, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকাল ৪টায় নগরীর মেন্দিবাগস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও ওয়ালী মাহমুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সামছুল হক, এডভোকেট কিশোর কুমার কর, সুবেদার মেজর রফিক উদ্দিন, সার্জেন্ট আবুল হোসেন, পুজন রায়, সিরাজ উদ্দিন সিরুল, মনোরঞ্জন তালুকদার, অধ্যাপক জান্নাত আরা পান্না, মনোজ কপালী মিন্টু, শেখ মো. হারুন, শাহ মজনুর রহমান, সাঈদুর রহমান, কাবুল আহমদ প্রমুখ।
সভায় বক্তার বলেন, ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছে এ আগস্ট মাসে। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালী জাতি সে নিষ্ঠুর হত্যার বিচারের রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্ত হলেও ঘাতকদের বিরুদ্ধে তীব্র ঘৃণার চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে এ মাসে। আগস্টকে ঘাতকরা তাদের নিষ্ঠুর টার্গেটের মাস হিসেবে বেছে নিয়েছে। বারবার আর ১৫ আগস্টের পরিচয় বাঙালীকে নতুন করে দেয়ার কিছু নেই। বঙ্গবন্ধু স্বপরিবারকে হত্যা করে খান্ত হননি ঘাতকরা। তাই ২১ আগস্টে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিলো। তাদের এই স্বপ্ন পূরণ হয়নি, হবেও না আমরা বেচে থাকতে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন