editor
প্রকাশিত: 5:47 PM, December 12, 2020
অনলাইন ডেস্ক:
আগামী জানুয়ারির মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খালের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে গঠিত কমিটি কাজ করছে। কমিটির রিপোর্ট পাওয়ার পরেই প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরের মধ্যে সম্ভব না হলে জানুয়ারির মধ্যেই হস্তান্তরের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।শনিবার ঢাকা ওয়াসা ভবনে সাধারণ মানুষের মধ্যে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস এবং উন্মুক্ত স্থানে হাত ধোয়া নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড যৌথ উদ্যোগে আয়োজিত ‘হাত ধোয়ার গাড়ি’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদী-নালা, খাল যারাই দখল করুক না কেন খুব দ্রুতই দখলমুক্ত করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দেশে সংবিধান আছে। আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সারা দেশে লকডাউন চলা অবস্থাতেও ঢাকা ওয়াসা রাজধানীতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করেছে। পুরো দেশে পানির কোনো সংকট দেখা দেয়নি। করোনাভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক এবং ঘনঘন হাত ধোয়ার কোনো বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আজ যে সকল হাত ধোয়ার গাড়ি উদ্বোধন করা হলো এর সুফল নগরবাসী পাবেন। করোনার সংক্রমণ রোধে এটি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াবে এবং বিনামূল্যে হাত ধোয়ার প্রয়োজনীয় সুবিধাদি ও সরবরাহ করবে।মো তাজুল ইসলাম বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অত্যন্ত সতর্ক ও প্রস্তত আছে। তিনি বলেন, করোনা টেস্টের জন্য দেশে মাত্র একটি পিসিআর ল্যাব ছিল যা এখন একশো ছাড়িয়ে। রাজধানী ছাড়া দেশের অন্যান্য হাসপাতালে খুব কম সংখ্যক আইসিইউ ছিল এখন প্রতি জেলায় অসংখ্য আইসিইউ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে স্বাস্থ্যসেবাসহ করোনার প্রতিকূল অবস্থা মোকাবেলায় অল্প সময়ের মধ্যে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বিশ্বে খুব অল্প দেশই করতে পেরেছে। করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন মো. তাজুল ইসলাম।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ধরা পড়ার থেকেই সরকার মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ ২২ হাজার কোটি টাকার বেশি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন। পদ্মা সেতুর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, শেখ হাসিনার দৃঢ়তার ফলেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এটি চালু হলে দেশের জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন আসবে।অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহিম এবং ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন