editor
প্রকাশিত: 8:35 PM, January 18, 2023

জামিয়া ইমদাদিয়া তাহফিজুল কুরআন নালিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ শীতার্তদের সাহায্য ও সেবা পুণ্যময় ইবাদত
সিলেটের বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুর রহমান রিপন ও প্রবাসী বন্ধু এবং ব্যবসায়ীদের সহযোগিতায় সিলেট শহরতলীর জামিয়া ইমদাদিয়া তাহফিজুল কুরআন নালিয়া মাদ্রাসায় শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (১৮ জানুয়ারি) বুধবার বিকাল ৩টায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আয়োজনে মাদ্রাসায় শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজসেবী হাফিজুর রহমান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির প্রচার সম্পাদক সৈয়দ রাজন আহমদ, মো: মানিক মিয়া, মাদ্রসার শিক্ষক মাওলানা জাকারিয়া, মাওলানা আরিফুল হক, মাওলানা অলিউর রহমান, হাফিজ আহবাব আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। বক্তারা আরো বলেন, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না এসব হতদরিদ্র শীতার্ত মানুষের। অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন