editor

প্রকাশিত: 12:01 PM, June 10, 2026

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

মূলহোতা লায়েক, সুরমান, হায়দর ও আমীর

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

7

সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’।

3

স্থানীয় একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে দীর্ঘ দিন ধরে চলা এই জুয়া ও মাদক ব্যবসার কারণে এলাকার সামাজিক পরিবেশ যেমন বিনষ্ট হচ্ছে, তেমনি দেউলিয়া হয়ে পড়ছে শত শত তরুণ ও যুবক। জুয়াড়িদের ভয়ে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল কথা বলতে সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলেই মিলছে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির হুমকি।

অনুসন্ধানে জানা গেছে, জালালপুর ইউনিয়নের মোকামদুয়ার গ্রামের লায়েক মিয়া, খতিরাগ্রামের সুরমান আলী, সমসপুর গ্রামের হায়দর আলী এবং সদরপুরের আমীর আলীর নেতৃত্বে এই সিন্ডিকেটটি পরিচালিত হচ্ছে। এরা ইউনিয়ন অফিসের আশপাশসহ পুরো জালালপুর বাজার এলাকায় জুয়া ও অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে। এই চক্রের অন্যতম সদস্য আমীর আলী নিজের ঘরের সামনে প্রকাশ্যে তীর জুয়ার বোর্ড বসানোর পাশাপাশি বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছেন বলেও এলাকায় তীব্র অভিযোগ রয়েছে।

স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই পুরো জুয়া সিন্ডিকেটের মূলহোতা লায়েক মিয়া। সে এলাকার সরল-সোজা ও বেকার যুবকদের বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে এই সর্বনাশা জুয়ায় আসক্ত করছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই জুয়ার আসর।

2

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বাধা দিতে গেলে তারা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। প্রশাসন ও এলাকার প্রভাবশালী ব্যক্তিদের টাকা দিয়ে ম্যানেজ করে তারা এই অবৈধ ব্যবসা চালাচ্ছে বলে বুক ফুলিয়ে বেড়ায়। সাধারণ মানুষকে তারা পুলিশ দিয়ে গ্রেফতার করানোর ভয় দেখায়।

4

অভিযোগের বিষয়ে জানতে মূলহোতা লায়েক মিয়ার সাথে যোগাযোগ করা হলে সে জুয়া ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে।

6

এলাকার সচেতন মহল ও অভিভাবকরা যুবসমাজকে এই সর্বনাশা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং এই জুয়াড়ি চক্রের বিরুদ্ধে দ্রুত সাঁড়াশি অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

6 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

4 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 7 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১

1
4